আইপিএল ২০২০-এর দারুণ পারফরম্যান্সের ছাপ অস্ট্রেলিয়া সফরেও পড়বে, বিশ্বাস শামির

আইপিএল ২০২০-এর দারুণ পারফরম্যান্সের ছাপ অস্ট্রেলিয়া সফরেও পড়বে, বিশ্বাস শামির

আর ৬ দিন পরেই অস্ট্রেলিয়ার মাটিতে সফর শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের। এই সিরিজে টিম ইন্ডিয়াকে সাফল্যের মুখ দেখাতে ফাস্ট বোলার মহম্মদ শামি যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, তা আর বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে এমন একটা সময়, যখন কেরিয়ারের অন্যতম সেরা ফর্মে রয়েছেন বাংলার ফাস্ট বোলার। আইপিএল ২০২০-তে শামির পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন রথি-মহারথিরা। তার ছাপ অজিভূমেও পড়বে বলে প্রত্যয়ী টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার।

কী বললেন শামি

কী বললেন শামি

আইপিএল ২০২০-এর পারফরম্যান্স যে তাঁর কেরিয়ার সেরা, তা মেনে নিচ্ছেন। কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে অনবদ্য বোলিং করতে পেরে যে তাঁর আত্মবিশ্বাস দ্বিগুন হয়ে গিয়েছে, তাও জানাতে ভোলেননি বাংলার ফাস্ট বোলার। জানিয়েছেন, অস্ট্রেলিয়ার মাটিতেও তিনি আইপিএল ২০২০-এর পারফরম্যান্স ধরে রাখতে চান।

চাপমুক্ত হয়ে প্রস্তুতি

চাপমুক্ত হয়ে প্রস্তুতি

আইপিএল ২০২০-এর অনবদ্য পারফরম্যাান্স তাঁর মনে এতটাই প্রভাব ফেলেছে যে তিনি চাপমুক্ত হয়ে অস্ট্রেলিয়ায় তিন ফর্ম্যাটের জন্য প্রস্তুতি সারছেন বলে জানিয়েছেন মহম্মদ শামি। একই সঙ্গে জাতীয় দলের জার্সি গায়ে অজিদের বিরুদ্ধে সেরাটা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার।

টেস্টকেই নিশানা করছেন শামি

টেস্টকেই নিশানা করছেন শামি

২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়া সফর। দুই দলের মধ্যে তিন ম্যাচে ওয়ান ডে এবং টি-টোয়েন্টির পাশাপাশি চার ম্যাচে টেস্ট সিরিজ অনুষ্ঠিত। সাদা বলের থেকেও তাঁর ফোকাস যে লাল বলের ফর্ম্যাটে আটকে রয়েছে, তা জানাতে ভোলেননি টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার। সে অনুযায়ী তিনি নিজের বলের সিম পজিশন এবং সুইং নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছেন বলেও জানিয়েছেন শামি।

শামির আইপিএল ২০২০-এর পারফরম্যান্স

শামির আইপিএল ২০২০-এর পারফরম্যান্স

আইপিএল ২০২০-তে বল হাতে কামাল করেছেন মহম্মদ শামি। কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে টুর্নামেন্টে ১৪টি ম্যাচ খেলে ২০টি উইকেট নিয়েছেন বাংলার ফাস্ট বোলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+