Mohammed Shami: চোট সারিয়ে বোলিং শুরু শামির, শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় দলে দেখা যাবে তারকা পেসারকে?

বুধবার বা বৃহস্পতিবারই শ্রীলঙ্কা সফরের জন ভারতীয দল ঘোষণা হতে পারে। তার আগে বোলিং বিভাগে অপশন আরও বাড়ল। চোট সারিয়ে অনেকটাই ফিট হয়ে উঠেছেন শামি, এমনকি নেটে বোলিংও শুরু করে দিয়েছেন ভারতীয় দলের তারকা পেসার। সামনে ভারতীয় দলের লম্বা ক্রীড়াসূচি রয়েছে। তার আগে শামির ফিট হয়ে উঠায় টিম ম্যানেজমেন্টের কাছে বিকল্প বাড়ল।

নিজের চোট ও ফিটনেস নিয়ে শামি নির্ধারিত সময় অন্তর ছবি বা ভিডিও পোস্ট করেন সমাজ মাধ্যমে। সম্প্রতি শামির তেমনই একটি আপডেট খুশি ককবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। সমাজ মাধ্যমে শামি একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাঁকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির নেটে বল করতে দেখা যায়।

Mohammed Shami

তারকা ভারতীয় পেসার মহম্মদ শামি, যিনি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে চোটের কারণে বাদ পড়েছেন, অবশেষে অস্ত্রোপচার, রিহ্যাবে পর নেটে বোলিং করতে শুরু করেছেন, যা প্রতিযোগিতামূলক ক্রিকেটে তার প্রত্যাবর্তনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ চিহ্নিত করেছে। শামিকে নেটে তুলনায় ছোট রান-আপে বল করতে দেখা যায়। সেটাই অবশ্য স্বাভাবিক।

ডান পায়ের গোড়ালিতে চোটের কারণে শামিকে বাদ দেওয়া হয়েছিল। চোট সারাবার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন ছিল এবং তিনি তখন থেকেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সতর্ক তত্ত্বাবধানে ছিলেন শামি। ৩৩ বছর বয়সী ফাস্ট বোলারের এই বছরের শুরুতে তার অ্যাকিলিস টেন্ডনে একটি অপারেশন করা হয়েছিল, যার ফলে তিনি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং আইসিসি টি২০ বিশ্বকাপে খেলতে পারেননি।

গোড়ালির ব্যথার কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেন শামি। ২০২৪ সালের টেস্ট মরশুমে ভারত পেসার মুকেশ কুমার এবং আকাশ দীপের অভিষেক হয়েছিল। যাইহোক, জসপ্রীত এবং অর্শদীপ সিং টি-টোয়েন্টি বিশ্বকাপে শামির অনুপস্থিতি খুব বেশি টের পেতে দেননি। বুমরাহ এবং অর্শদীপ যৌথভাবে টুর্নামেন্টে একটি দুর্দান্ত ৩২ উইকেট নিয়েছিলেন, ভারতকে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফি নিশ্চিত করতে সাহায্য করেছিল। হার্দিক পান্ডিয়াও বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, পেস আক্রমণে শামির অনুপস্থিতি সত্ত্বেও ভারত বিশ্বকাপ জেতে।

ভারত এই মাসের শেষের দিকে একটি সাদা বলের সফরের জন্য শ্রীলঙ্কায় যাবে, যার মধ্যে তিনটি টি২০ এবং তিনটি ওয়ান ডে রয়েছে৷ মহম্মদ শামি এখনও তার বোলিং গতি ফিরে পাচ্ছেন এবং ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) থেকে মেডিকেল ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করছেন বলে সূত্রের খবর। তবে এই সিরিজে শামির জায়গা পাওয়ার সম্ভবনা কম। মনে করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে ফিরতে পারেন শামি, তবে সব কিছুই নির্ভর করছে তাঁর ফিটনেসের উপরেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+