২০০ টেস্ট উইকেট পেতেই মহম্মদ শামির নতুন নাম দিলেন রবি শাস্ত্রী, উচ্ছ্বসিত বিশ্ব ক্রিকেট
সুলতান অব বেঙ্গল। ভারতের কোচ রবি শাস্ত্রী এই নামেই অভিহিত করলেন মহম্মদ শামিকে। টেস্টে ২০০ উইকেট নেওয়ার কীর্তির পর শামির প্রশংসায় পঞ্চমুখ শাস্ত্রী-সহ প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। খুশির হাওয়া বাংলার ক্রিকেট মহলেও। মহম্মদ শামি মনে করছেন, সেঞ্চুরিয়ন টেস্টে জিততে সাড়ে তিনশো থেকে চারশো রানের লিডই যথেষ্ট হবে। টেস্টে মাইলস্টোন স্পর্শের পর শামির মনে পড়ছে ছোটবেলার কঠিন সংগ্রামের অধ্যায়। ১০০ ও ২০০তম টেস্ট উইকেট শামি পেলেন সেঞ্চুরিয়নেই, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
200 Test wickets 💪
— BCCI (@BCCI) December 29, 2021
A terrific 5-wicket haul 👌
An emotional celebration 👍#TeamIndia pacer @MdShami11 chats up with Bowling Coach Paras Mhambrey after a memorable outing on Day 3 in Centurion. 👏👏 - By @28anand
Watch the full interview 🎥 🔽 #SAvIND https://t.co/likiJKi6o5 pic.twitter.com/zIsQODjY6d

শামির ২০০
মহম্মদ শামি দেশের মাটিতে ১৬টি টেস্টে ৩২ ইনিংসে ৬২টি উইকেট পেয়েছেন। বিদেশের মাটিতে ৩৯টি টেস্টে (নিরপেক্ষ কেন্দ্র হিসেবে ইংল্যান্ডে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল-সহ) ১৩৮টি উইকেট পেয়েছেন তিনি। ৫৫তম টেস্টে ২০০ টেস্ট উইকেট পেয়েছেন। সেরা বোলিং ৫৬ রানের বিনিময়ে ৬ উইকেট, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কোনও টেস্টের নিরিখে সেরা বোলিং ১১৮ রানের বিনিময়ে ৯ উইকেট। গড় ২৭.১০, ইকনমি ৩.২৮। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ৬ বার।

বিদেশে কোথায় কেমন?
অস্ট্রেলিয়ার মাটিতে ৮ টেস্টে শামি ৩১টি উইকেট পেয়েছেন। ইংল্যান্ডে ১২টি টেস্টে ৩৬টি, নিউজিল্যান্ডে ৪ টেস্টে ১৫টি, দক্ষিণ আফ্রিকায় ৬ টেস্টে এখনও অবধি ২৬টি, শ্রীলঙ্কায় ৩ টেস্টে ১০টি ও ওয়েস্ট ইন্ডিজে ৬টি টেস্টে ২০টি উইকেট রয়েছে সুলতান অব বেঙ্গলের। গতকাল শামির মাইলস্টোন স্পর্শের পর এই নামেই তাঁকে অভিহিত করেছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।
|
২০১৮-র পর থেকে অভাবনীয় উন্নতি
টেস্টে শামির সেরা বছর গিয়েছে ২০১৮ সাল। সেবার তিনি ১২টি টেস্টে ৪৭টি উইকেট দখল করেন। ২০১৩ সালে ৪ টেস্টে ১৭টি উইকেট পেয়েছিলেন। ২০১৪ সালে সাত টেস্টে ২৪টি, ২০১৫ সালে একটি টেস্টে ৬টি, ২০১৬ সালে ১০ টেস্টে ২৯টি, ২০১৭ সালে ৫ টেস্টে ১৯টি, ২০১৯ সালে ৮টি টেস্টে ৩৩টি, ২০২০ সালে ৩ টেস্টে ৫টি উইকেট দখল করেন শামি। চলতি বছর এখনও অবধি ৫ টেস্টে তিনি ৩৫টি উইকেট পেয়েছেন।
|
জবাব মাঠেই
টি ২০ বিশ্বকাপে পাকিস্তান ম্যাচে ব্যর্থতার পর সোশ্যাল মিডিয়ায় শামিকে তীব্র আক্রমণের মুখে পড়তে হয়েছিল। সে সময় সতীর্থর পাশে দাঁড়িয়ে সমালোচকদের উদ্দেশে জোরালো বার্তা দেন অধিনায়ক বিরাট কোহলি। মহম্মদ শামিও মাঠে পারফরম্যান্সের মাধ্যমেই যাবতীয় জবাব দিচ্ছেন। ২০০টি টেস্ট উইকেটের মাইলস্টোন স্পর্শ করে শামির মনে পড়ছে বাবার কথা। উত্তরপ্রদেশের আমরোহার সাহসপুর আলি নগর থেকে শামির চমকপ্রদ উত্থান। তাঁর কথায়, আমি যে আজ এই জায়গায় পৌঁছেছি তার কৃতিত্ব বাবা, দাদার। আমি এমন গ্রাম থেকে উঠে এসেছি যেখানে আজও ভালো ক্রিকেট পরিকাঠামো নেই। ফলে আমাকে ৩০ কিলোমিটার দূরে যেতে হতো, বাবা সাইকেলে চাপিয়ে আমাকে নিয়ে যেতেন অনুশীলনের জন্য। দাদাও পাশে থাকতেন। সেই সংগ্রামের দিনগুলি আজীবন মনে থাকবে।
|
কৃতিত্ব বোলারদের
বিদেশে ভারতের টেস্টের পারফরম্যান্সের উন্নতির পিছনে বড় ফ্যাক্টর অবশ্যই পেসাররা। শামি বলেন, সাপোর্ট স্টাফরা অবশ্যই রয়েছেন আমাদের দক্ষতার বিকাশ ঘটানোর জন্য। কিন্তু মাঠে নেমে পরিকল্পনা অনুযায়ী বোলিং করছেন বোলাররাই। ফলে এই সামগ্রিক উন্নতির জন্য একা কাউকে কৃতিত্ব দেওয়া উচিত নয়। বোলারদের সামগ্রিক দক্ষতার কারণেই ভারতের পেস আক্রমণ শক্তিশালী হয়ে উঠেছে। বিশেষ বিগত ৬-৭ বছর ধরে বোলাররা যেভাবে পরিশ্রম করে চলেছেন।
|
সাফল্যের রসায়ন
গোড়ালির চোটের কারণে বেশ কিছুক্ষণ মাঠের বাইরে চলে যেতে হয়েছিল জসপ্রীত বুমরাহকে। তাঁর অনুপস্থিতিতে যেভাবে ভারতীয় বোলিংকে নেতৃত্ব দিলেন মহম্মদ শামি, তারও প্রশংসা করছেন অনেকে। শামি বলেন, একজন বোলার কমে গেলে বাড়তি চাপ আসে, টেস্ট ম্যাচে বড় স্পেলের জন্য প্রস্তুত থাকতে হয়। তবে বোলিং ইউনিট হিসেবে সেই সময়টা আমরা কাটিয়ে দিতে পেরেছি। গোড়ালির চোট খুব বেদনাদায়ক। তারপরও মাঠে ফিরে বুমরাহ বল করেছেন, ঘণ্টাখানেক ফিল্ডিং করেছেন, উইকেটও পেয়েছেন। টেস্ট ক্রিকেটে সাফল্যের রসায়ন হিসেবে শামির কথায়, লেংথের প্রতি সজাগ থাকতে হবে। পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনামাফিক বোলিং করতে হবে। কঠোর পরিশ্রম করলে তার ইতিবাচক ফল মিলবেই।
Mohammad Shami is easily the world's most underrated pacer. Bhai ko halke mein maat lena, yeh toh heavy driver hai. Shami has the same quality as Bumrah, Anderson, Cummins. @MdShami11 #INDvsSA
— Mohammad Kaif (@MohammadKaif) December 28, 2021
That was a top class spell from Mohammad Shami. The seam position is a treat to watch. Has put India in a dominating position. #IndvsSA
— Venkatesh Prasad (@venkateshprasad) December 28, 2021
Congratulations brother @MdShami11 🤝 outstanding 🏏 😀 #INDvsSA @BCCI @StarSportsIndia pic.twitter.com/uENZ5Th9BV
— Laxmi Ratan Shukla (@Lshukla6) December 29, 2021












Click it and Unblock the Notifications