রামমন্দির নিয়ে মন্তব্যে ধর্ষণ-খুনের হুমকি পাচ্ছেন অভিযোগ হাসিন জাহানের
রামমন্দির নিয়ে মন্তব্যে ধর্ষণ-খুনের হুমকি পাচ্ছেন অভিযোগ হাসিন জাহানের
রাম মন্দিরের ভূমি পুজো নিয়ে মন্তব্য করায় ধর্ষণ-খুনের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করলেন হাসিন জাহান। ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির স্ত্রী সোশ্যাল মিডিয়ায় নানা কারণেই শিরোনামে থাকেন। কখনও খোলামেলা পোশাকে টিকটক ভিডিও বানানোর জন্যে কখনও আবার শামিকে ঠুকে মন্তব্য করার সংবাদে উঠে আসেন হাসিন। এবার অবশ্য একেবারে অন্য কারণে তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে হলে ক্রিকেটারের স্ত্রী অভিযোগ করলেন।

রাম মন্দির নিয়ে হাসিনের পোস্ট
রাম মন্দিরের ভূমি পুজোর দিন শামির স্ত্রী হাসিন একটি পোস্ট করেছিলেন। একেবারেই সাদামাটা পোস্ট। পোস্টে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন হাসিন। যেখানে রাম মন্দির নির্মাণের জন্য তিনি হিন্দু সমাজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিলেন।

ভিন্ন ধর্মের মানুষ হয়েও রাম মন্দির নিয়ে পোস্টে নেটিজেনদের প্রশংসা
ভিন্ন ধর্মের মানুষ হলেও রাম মন্দিরের ভূমি পুজো নিয়ে পোস্ট করায় অনেক নেটিজেনই তাঁর প্রশাংসা করেছিল। কিন্তু কোনওরকম ধর্মীয় উস্কানি না থাকা সত্ত্বেও সেই পোস্টের জন্য বিপদে পড়ছেন বলে জানিয়েছেন হাসিন জাহান।

খুন ও ধর্ষণের হুমকি পাচ্ছেন হাসিন
কয়েকটি কট্টরপন্থী সংগঠন মুসলিম মহিলা হয়ে হাসিন কী করে হিন্দুদের রাম মন্দির নির্মাণের জন্য অভিনন্দন জানালেন সেই নিয়ে প্রশ্ন তুলেছে। এরপর তারাই হাসিনকে ধর্ষণ ও খুনের হুমকি দিতে শুরু করে বলে ক্রিকেটারের স্ত্রীয়ের অভিযোগ।

প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাইলেন হাসিন জাহান
মুসলিম হয়ে, রাম মন্দির নির্মাণের জন্য হিন্দু সমাজকে অভিনন্দন জানানো কি ভুল?এই প্রশ্ন তুলে প্রশাসনের কাছে সাহায্য চেয়েছেন হাসিন। কট্টরপন্থী কিছু সংগঠনের থেকে খুন ও ধর্ষণের হুমকি পেয়ে হাসিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলার মুখ্যমন্ত্রী মততা বন্দোপাধ্যায় ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে হাসিন সাহায্য প্রার্থনা করেছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications