আরও হোয়াটস অ্যাপ চ্যাট সামনে, শামির আরও একটি সম্পর্ক সামনে আনলেন হাসিন
মহম্মদ শামি -র স্ত্রী হাসিন জাহান আরও একটা হোয়টস অ্যাপ চ্যাট সামনে আনলেন
মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান মঙ্গলবার আবার নতুন এক মহিলার সঙ্গে হোয়াটস অ্যাপ চ্যাট সামনে আনলেন। এবারের মহিলাটির নাম আকাঙ্খা।

গত কয়েক সপ্তাহ জুড়ে মহম্মদ শামির বিরুদ্ধে একের পর এক বাউন্সার ছুঁড়ে চলেছেন। যেখানে একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানিয়ে চলেছেন হাসিন জাহান।
৭ মার্চ হাসিন জাহান প্রথমবার ফেসবুকে একাধিক মহিলার সঙ্গে মহম্মদ শামির অন্তরঙ্গ চ্যাটের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন।

সেদিই মহম্মদ শামির বিসিসিআইয়ের চুক্তি স্থগিত করে দেওয়া হয়। যার পর থেকে তার ক্রিকেটীয় ভবিষ্যত প্রশ্নের মুখে দাঁড়িয়ে। ৯ মার্চ শামির বিরুদ্ধে এফআইআর- ও দায়ের করেন তিনি। তাঁর বিরুদ্ধে সাংসারিক হিংসা ও খুনের চেষ্টার অভিযোগ করেছিলেন।

প্রাথমিক ভাবে দিল্লি ডেয়ারডেভিলসের স্পিডস্টার জানিয়েছিলেন তিনি আশাবাদী তাঁর স্ত্রী-য়ের সঙ্গে আবার এক হবেন। কিন্তু তিনি এখন জানিয়েছেন স্ত্রী-র সঙ্গে এক হওয়ার সব আশা ছেড়ে দিয়েছেন।
এদিকে এরই মধ্যে মমতা বন্দোপাধ্যায় হাসিন জাহানের সঙ্গে দেখা করার জন্য সময় দিয়েছেন। সেদিন মহম্মদ শামি ইস্যুতে সরাসরি স্পিডস্টারের স্ত্রী-র সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications