আইপিএল-এর পারফরম্যান্স-ই আসন্ন টি-২০ বিশ্বকাপে শামির ভাগ্য স্থির করে দেবে

আইপিএল-এর পারফরম্যান্স-ই আসন্ন টি-২০ বিশ্বকাপে শামির ভাগ্য স্থির করে দেবে

আইপিএল শেষ হলেই ২০২২ টি-২০ বিশ্বকাপের জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করে দেবে ভারতীয় দল। তবে, বিশ্বকাপের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে নির্বাচক বা বিসিসিআই আধিকারিকদের নজর থাকবে আইপিএল-এর মঞ্চে কেমন পারফর্ম করতে পারেন জাতীয় দলের ক্রিকেটাররা তার উপর।

আইপিএল-এর পারফরম্যান্স-ই আসন্ন টি-২০ বিশ্বকাপে শামির ভাগ্য স্থির করে দেবে

গত বছর টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের জার্সিতে হোয়াইট বল ক্রিকেটে দেখা যায়নি শামিকে। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, নির্ধারিত ওভারের ক্রিকেটে নির্বাচকদের এবং টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ নন শামি। নির্ধারিত ওভারের ক্রিকেটে ভারতের জার্সিতে তিনি শেষ ম্যাচ খেলেছিলেন ২০২১ টি-২০ বিশ্বকাপে, সংযুক্ত আরব আমিরশাহীতে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজে শামিকে বিশ্রাম দেওয়ার কথা বললেও, শ্রীলঙ্কার বিরুদ্ধে হোয়াইট বলের সিরিজে তাঁকে বাদ দেওয়ার কারণ দেখায়নি নির্বাচকরা। টি-২০ বিশ্বকাপের পর দেশের জার্সিতে পাঁচটি টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন মহম্মদ শামি।

জানা গিয়েছে, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা পরিকল্পনা করছে প্রতি ফরম্যাটের জন্য বিশেষজ্ঞ বোলার তৈরি করতে। এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে শামিকে।

এক সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিসিসিআই-একট সূত্র তাদের বলেছে, "সব ফরম্যাটের বোলারদের প্রতিটা ফরম্যাটে সেরাটা দেওয়া সব সময়ে সম্ভব হয় না। একমাত্র জসপ্রীত বুমরাহ সব ফরম্যাটে পারফর্ম করে চলেছে। প্রতিটা ক্রিকেটারকে একটা পরিষ্কার ধারণা দেওয়াতে বিশ্বাস করে এই টিম ম্যানেজমেন্ট। শামির সঙ্গে কথা বলা হবে।" নয় বছরের কেরিয়ারে মাত্র ১৭টি টি-২০ ম্যাচ খেলেছে মহম্মদ শামি। তাঁর ইকোনমি রেট ৯.৫৪। সূত্রের খবর, "তাঁর ওডিআই কেরিয়ারের পরিসংখ্যান অনেক ভাল। এই আইপিএল অন্যতম পরীক্ষার মঞ্চ হতে চলেছে তাঁর জন্য। তিনি টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পাবেন কি না, তা নির্ভর করবে শামির আইপিএল-এ পারফরম্যান্সের উপর। উনি নিজেও সেটি জানেন।"

ভারতের টি-২০ লাইনআপের সেরা বোলারদের তালিকায় রয়েছেন শার্দূল ঠাকুর, দীপক চাহর, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ এবং আভেস খান।

বিসিসিআই-এর সেই সূত্রের আরও সংযোজন, "শার্দূল ঠাকুর এবং দীপক চাহর দলে থাকলে ব্যাটিং লাইনআপও শক্তিশালী হয়। যার ফলে টপ অর্ডারও অনেকটা খোলা মনে খেলতে পারে। দল তাঁকে প্রতিটা টেস্টে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে তরতাজা পেতে চায়।"

শামির পাশাপাশি ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের নজর থাকবে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং ভেঙ্কটেশ আইয়ারের উপর। স্পিন বিভাগে নজর থাকবে রাহুল চাহরের উপর। দীর্ঘ দিন চাহর চোটের কারণে খেলার মধ্যে নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+