শামির জীবন এখন 'এক হাসি-না থি', ধর্ষণের অভিযোগ সম্পর্কে বিস্ফোরক স্পিডস্টার

ধর্ষণের অভিযোগ উড়িয়ে দিলেন মহম্মদ শামি, শামি ইস্যুতে দ্বিধাবিভক্ত বোর্ড। 

এতদিন শামির যে আশায় ছিলেন যে স্ত্রী হাসিনের সঙ্গে তাঁর সব বাদানুবাদ মিটে যাবে এবং তারা আবার একসঙ্গে থাকবেন। এবার আর সেই সুরে কথা বললেন না শামি। জানিয়ে দিয়েছেন, হাসিনের সঙ্গে এক হওয়ার সব আশা শেষ।

শামির জীবন এখন এক হাসি-না থি, ধর্ষণের অভিযোগ সম্পর্কে বিস্ফোরক স্পিডস্টার

প্রায় এক সপ্তাহ আগে থেকে শামি ও হাসিন জাহান বিতর্ক চলছেই। একেক দিন এক একটা নোংরা আখ্যান উঠে এসেছে যার জেরে শামি- র ক্রিকেট কেরিয়ার কার্যত কালো অন্ধকারে ঢুকে গেছে।

শামির বিরুদ্ধে ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ এনেছেন হাসিন জাহান। হাসিন জানিয়েছিলেন শামির দেশের বাড়িতে থাকাকালীন তাঁকে জোর করে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়। দরজা বাইরে থেকে বন্ধ করে দেন শামি। আর ঘরের ভিতরে ছিলেন শামিরই ভাই। তিনি হাসিনের সঙ্গে অশ্লীলতা করতে শুরু করেন। পরে হাসিন চেঁচালে ঘরের দরজা খুলে দেন শামি। তাঁকে ভয় দেখান বেশি কিছু করলে হাসিনকে সরিয়ে দেওয়া হবে।

এদিকে স্ত্রী-র এই অভিযোগ নস্যাৎ করে দিচ্ছেন শামি। তিনি বলেছেন, 'আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। আমি নির্দোষ প্রমাণ করে দিতে পারব। আমরা ২- ৬ অক্টোবর অবধি টেস্ট ক্রিকেট খেলছিলাম। তারপর আমরা ভুবির রিসেপশানে দিল্লির তাজে গিয়েছিলাম। ডিসেম্বরের ৭ তারিখ ১০ টা তে আমরা চেক আউট করেছিলাম। আমি বিকেল সাড়ে তিনটে নাগাদ নিজের বাড়ি পৌঁছই। ওই দিনেই হাসিন আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে। আমি একটা স্লিভলেস জ্যাকেট পড়েছিলাম। হাসিন আমায় জিজ্ঞাসা করে কেন আমি এটা পড়েছি। আমি আমাদের ফার্ম হাউসে পৌঁছই। আমার ভাই আমাদের সঙ্গে থাকে না।'

শামির জীবন এখন এক হাসি-না থি, ধর্ষণের অভিযোগ সম্পর্কে বিস্ফোরক স্পিডস্টার

এদিকে মহম্মদ শামি ও হাসিন জাহানকে নিয়ে ওঠা ঝড়ের জেরে বোর্ডেও ঝড় চলছে। বোর্ডের একটা পক্ষ থেকে জানানো হয়েছে সারা ভারত থেকে ৩০ জনেরও কম ক্রিকেটার এখনও বোর্ডের চুক্তির অধীনে রয়েছে। ওঁর বিরুদ্ধে অশ্লীলতা ও বহুগামিতার অভিযোগ রয়েছে। সমাজে খারাপ বার্তা যাচ্ছে। তবে শামির স্ত্রী ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় তবু বোর্ডের বিরোধটা ঠেকিয়ে রাখা গেছে।

বোর্ডের পক্ষ থেকে এও জানানো হয়েছে শামির বিরুদ্ধে এই অভিযোগটা না উঠলে শামিকে চুক্তি না দেওয়াটা বোর্ডের বিপক্ষে যেতে পারত। তবে শামির বিরুদ্ধে অভিযোগের চক্করে আইপিএল-এ খেলাতেও সন্দেহ দেখা দিয়েছে। পাশাপাশি আইপিএল শেষ হওয়ার পরই ইংল্যান্ডে সিরিজ ভারতের। মহম্মদ শামি ভারতের অন্যতম ক্রিকেটার।

তবে বিসিসিআই জানিয়েছে মহম্মদ শামি দলের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাঁর বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে অনেক কিছু দেখে শুনে নিতে হবে। তবে বোর্ডের অন্দরমহল সূত্রে খবর শামির চুক্তি না দেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মত ছিল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+