লকডাউনে নিজের এই প্রতিভার ভিডিও পোস্ট করে ফ্যানেদের বোল্ড আউট করলেন শামি

লকডাউনে নিজের এই প্রতিভার ভিডিও পোস্ট করে ফ্যানেদের বোল্ড আউট করলেন শামি

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণে বন্ধ ক্রিকেট। ভারতে স্থগিত আইপিএল। যেকারণে লকডাউনে গৃহবন্দি ক্রিকেটাররা। এই লকডাউনে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কেউ রান্নায় হাত পাকাচ্ছেন, কেউ আবার পুরনো হবি ঝালিয়ে নিতে পেন্সিল ধরেছেন। যেমনটা করলেন মহম্মদ শামি।

ব্যস্ত সূচি থেকে নিজের জন্য সময় পেলেন শামি

ব্যস্ত ক্রিকেট সূচি থেকে হঠাৎ এই লকডাউনের ছুটিতে নিজের জন্যে কিছুটা সময় বার করে নিতে পারলেন বলে উল্লেখ করেছেন শামি। নিজের জন্য পাওয়া সময়ে শামি পেন্সিল তুলে নিয়েছেন।

শামি না জানালে তাঁর এই গুণ অজানাই থেকে যেত

বাড়িতে ড্রয়িং পেপারে স্কেচ আঁকতে শুরু করেছেন শামি। ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করে ফ্যানেদের সঙ্গে তাঁর আঁকার অভিজ্ঞতা শেয়ার করলেন। শামিকে দারুণ সুন্দর স্কেচ আঁকতে দেখে ফ্যানেরা বোল্ড আউট হয়েছেন। অনেকেই লিখেছেন শামি যে এত সুন্দর স্কেচ করতে পারে, তা তিনি না জানালে ভারতীয় ক্রিকেট তারকার এই গুণ সম্পর্কে অজানা থেকে যেত।

টিকটকে ভিডিও পোস্ট শামির

শুধু আঁকা নয়, টিকটক ও অনান্য সোশ্যাল অ্যাপে ভিডিও তৈরি করে সময় কাটাচ্ছেন শামি। এর আগে নিজে চা তৈরি করে কাপে চুমুক দিতে দিতে ভিডিও বানিয়ে তা শেয়ার করেছিলেন ভারতীয় ক্রিকেট তারকা।

ভারতের আরেক বোলারও দারুণ আঁকতে পারেন

উল্লেখ্য ভারতীয় দলে শুধু শামি নয়, কুলদীপ যাদবও দারুণ আঁকতে পারেন। রঙ-তুলি তুলে নিয়ে কুলদীপ নিজের আঁকা ছবি সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+