Mohammed Shami: চোট কাটিয়ে কবে দলে ফিরবেন? নিজের ফিটনেস নিয়ে বিরাট আপডেট দিলেন শামি
বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করলেও চোটের কারণে আবারও ভারতীয় দল থেকে ছিটকে যেতে হয়েছে মহম্মদ শামিকে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজের পাশাপাশি গোটা প্রোটিয়া সফরেই খেলার সুযোগ পাননি শামি। এই পরিস্থিতিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টেও শামির খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। চোট কাটিয়ে কবে ভারতীয় দলে ফিরতে পারবেন বাংলা দলের এই ক্রিকেটার?
একদিনের বিশ্বকাপের পরই গোঁড়ালিতে চোটের সমস্যার মধ্যে পড়েছেন শামি।প্রথমে মুম্বইয়ে গিয়ে চোটের জায়গা পরীক্ষাও করান।সোমবার একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয় শামির চোট এখনও সারেনি, ফলে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টেও তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করেছে ভারত।এই প্রসঙ্গে শামি বলেন, 'আমরা দ্বিতীয় টেস্টে খুব ভালো পারফরম্যান্স করেছি, প্রত্যেকেই খুব ভালো বোলিং করেছে এবং দল দুরন্ত প্রত্যাবর্তন করেছে। কিন্তু দুভার্গ্যজনকভাবে আমনি চোটের জন্য এই সিরিজে খেলতে পারেনি। তবে খুব দ্রুত প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চাই। আশা করছি আমাকে ইংল্যান্ড সিরিজে দেখতে পাবেন।'
একইসঙ্গে নিজেদের দলের বোলিং শক্তিরও ভূয়সী প্রশংসা করেন শামি। তাঁর কথায়, 'আমি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গেই বলি আমাদের পেস বোলিং বিভাগ বিশ্বের মধ্যে সেরা।সেটা সবাই বিশ্বকাপেই দেখেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সিরাজ বুমরাহ অসাধারণ বোলিং করেছেন। আমাদের পেস অ্যাটাক বিশ্বের যে কোনও দলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।'
সম্প্রতি অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মহম্মদ শামি। এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি বলেছেন, "এই পুরষ্কারটি একটি স্বপ্ন, জীবন চলে যায় এবং মানুষ এই পুরষ্কার জিততে পারে না। আমি আনন্দিত যে আমি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছি।'
২৫ জানুয়ারি থেকে হায়দরাবাদে শুরু প্রথম টেস্ট। ২ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট হবে বিশাখাপত্তনমে। আপাতত শামির লক্ষ্য রাজকোটে তৃতীয় টেস্টেই বল হাতে মাঠে ফেরা।












Click it and Unblock the Notifications