Mohammed Shami: ‘আমি সম্পূর্ণ ব্যথা মুক্ত,’ শামির বার্তা স্বস্তি দিচ্ছে ভারতীয় এবং বাংলা টিম ম্যানেজমেন্টকে

বর্ডার গাভাসকর ট্রফির আগে মহম্মদ শামিকে নিয়ে আশার আলো একটু হলেও দেখা যাচ্ছে? বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে অস্ট্রেলিয়া সফরে শামিকে নিয়ে অশনি সংকেত দিয়েছিলেন খোদ অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু বিগত পাঁচ দিনেই কি বদলে গেল পরিস্থিতি?

রবিবার টেস্ট ম্যাচ শেষে বেঙ্গালুরুর নেটে পুরোদমে বোলিং করেন শামি। তখন থেকেই শামিকে নিয়ে একটু হলেও আশার সঞ্চার হয়। অবশেষে ম্যাচ সমাপ্ত হওয়ার ২৪ ঘণ্টা পর নিজের অবস্থান নিয়ে মুখ খুললেন শামি। তারকা পেসারের বক্তব্য শুধু ভারতীয় শিবিরেই নয় একইসঙ্গে বাংলা দলের জন্য স্বস্তিদায়ক।

সোমবার শামি বেঙ্গালুরুতে সাংবাদিকদের সামনে বলেছেন, গতকাল যেভাবে বোলিং করেছি তাতে আমি খুব খুশি। এর আগে আমি অর্ধেক রান আপ থেকে বোলিং করছিলাম কারণ আমি খুব বেশি ভার নিতে চাইনি। কিন্তু গতকাল, আমি সম্পূর্ণ রান আপ নিয়ে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমি আমার ১০০ শতাংশ বোলিং করেছি।'

একইসঙ্গে শামি উল্লেখ করেছেন, 'বোলিং করার পর কোনও রকম ব্যথা অনুভব করিনি। আমি বর্তমানে ১০০ শতাংশ ব্যথামুক্ত। অস্ট্রেলিয়া সিরিজে আমি খেলতে পারব কিনা তা নিয়ে সবাই চিন্তা ভাবনা করছে। তবে এখনই নিকশ্চিত করে কিছু বলার সময় আসেনি, কারণ এখনও কিছুটা সময় বাকি আছে।'

শামির আরও উল্লেখ করেছেন, "আমার মাথায় একটাই বিষয় যে আমি ফিট আছি এবং অস্ট্রেলিয়া সিরিজের আগে আরও ফিট হয়ে উঠাই আমার লক্ষ্য। আমি জানি যে অস্ট্রেলিয়ায় কী ধরনের বোলিং করতে হবে। আমাকে অনুশীলনে আরও বেশি সময় কাটাতে হবে।"

নিজেকে ফিট প্রমাণ করতে অস্ট্রেলিয়া সফরের আগে বাংলা দলের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচেও অংশ নিতে চান শামি। তারকা পেসার উল্লেখ করেছেন যে তিনি বাংলার হয়ে চলতি রঞ্জি ট্রফিতে কয়েকটি ম্যাচ খেলতে চান। শামি বলেছেন, 'অস্ট্রেলিয়া সফরের আগে কয়েকটি রঞ্জি ম্যাচ খেলতে চাই।"

যদিও বেঙ্গালুরু টেস্টের আগে শামির প্রসঙ্গ উঠলে রোহিত জানিয়েছিলেন, অস্ট্রেলিয়া সিরিজে মহম্মদ শামিকে ডাকা কঠিন। তাঁর হাঁটুতে ফোলা ভাবটা ফিরে এসেছে। এটি তাঁকে কিছুটা পিছিয়ে দেয় এবং এর জন্য ফের নতুন করে রিহ্যাব শুরু করতে হয়। শামি এনসিএ-তে আছেন, আমরা পুরো ফিট না হলে শামিক অস্ট্রেলিয়া নিয়ে যেতে চাই না।'

২০২৩ সালের বিশ্বকাপের পর থেকে আর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি শামি। চোটের ধাক্কায় প্রায় ১ বছরের কাছাকাছি সময় ২২ গজের বাইরে আছেন ভারতীয় পেসার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+