মেয়ের জন্মদিনে আবেগঘন পোস্ট শামির, হাসিনের পোস্টে সমালোচনা
মেয়ের জন্মদিনে আবেগঘন পোস্ট শামির, হাসিনের পোস্টে সমালোচনা
ছ'বছরে পা রাখল শামি-হাসিনের মেয়ে আইরা। বাবা-মায়ের দাম্পত্য জীবনের সমস্যায় ছোট আইরাকে অবশ্য অনেক কিছুই মিস করতে হচ্ছে। এবারও বাবা-মায়ের সঙ্গে জন্মদিন পালন করতে পারল না আইরা। কারণ শামির সঙ্গে দাম্পত্য ঝামেলার পর আইরাকে নিয়ে হাসিন এখন একা থাকেন। দুজনের মধ্যে এখন আইনি জটিলতা চলছে।
|
মেয়ের জন্মদিনে শামির পোস্ট
অন্যদিকে মেয়ের জন্মদিনে শামি অবশ্য আইরাকে নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন। কয়েক বছর আগে মেয়ের জন্মদিনের ছবি পোস্ট করেছেন শামি। বেলুন হাতে মেয়ের ছবি পোস্ট করে ভারতীয় তারকা পেসার লিখেছেন, 'জন্মদিনের অনেক শুভেচ্ছা নিও বেটা।' এর পাশাপাশি মেয়ের ছোট থেকে বড় হয়ে ওঠারও একটি ভিডিও তৈরি করে তা পোস্ট করেন শামি। শামির পোস্ট করা আবেগঘন ভিডিও নেট নাগরিকদের বেশ মনে ধরেছে। শামি যে মেয়েকে মিস করছেন তা তার পোস্ট করা ভিডিওই বলে দিচ্ছে।
|
মেয়ের জন্মদিনে হাসিনের পোস্ট
শামির মতো হাসিন জানানও মেয়ের জন্মদিনে ভিডিয়ো পোস্ট করেছেন। তবে সেই ভিডিয়ো নিয়ে সমালোচনা শুরু। এক ইউজার লিখলেন, মেয়েটাকে সঠিক শিক্ষা দিন। ওকে আপনার মতো গড়ে তুলবেন না। কেউ আবার লিখলেন, বেটি তোমার বাবা তোমাকে খুব মিস করে। তুমি মাকে বোঝাও। দুজনেই বাবার কাছে ফিরে যাও।

অভিযোগের পর দুবছর পার
প্রসঙ্গত ২০১৮ সালে ভারতীয় পেসার শামির বিরুদ্ধে পরিবারের সঙ্গে ষড়যন্ত্র করে বধূ-নির্যাতন ও ক্রিকেট সফরে গিয়ে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক স্থাপনের অভিযোগ এনেছিলেন হাসিন। মানসিক ও শারীরিক নির্যাতনেরও অভিযোগে তুলেছিলেন তিনি। হাসিনের এই সব অভিযোগে শামির বিরুদ্ধে আইনি মামলা শুরু হয়। আর এই অভিযোগকে কেন্দ্র করেই শামি ও হাসিনের মধ্যে সম্পর্কে চিড় ধরে। ২০১৮ সালের সেই অভিযোগের পর দু'বছর কেটে গিয়েছে।এখনও কোনও মীমাংসা হয়নি।

দুজনে দুই পথে
শামির সঙ্গে দাম্পত্য বিবাদের পর একদিকে কেরিয়ার নিয়ে ব্যস্ত হাসিন। অন্যদিক ক্রিকেটে ফিরে দেশের জার্সিতে সফল পেসার হয়ে উঠেছেন শামি। দুজনের মনের দেওয়ালে তৈরি হওয়া ফাটল আজও জোড়া লাগেনি।
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications