Mohammed Shami: শামিকে বিয়ের প্রস্তাবের পর পায়েলের নিশানায় হাসিন, বাঙালি অভিনেত্রী লিখলেন মনের কথাও
মহম্মদ শামিকে বিয়ে করার প্রস্তাব দিয়ে রাতারাতি প্রচারের আলোয় এসেছেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। কয়েকদিন আগেই নিজের সোশ্যাল সাইটে ভারতীয় দলের তারকা পেসার শামিকে বিয়ে করার প্রস্তাব দেন পায়েল। গত ২৪ ঘণ্টায় তা নিয়ে চর্চা তুঙ্গে। এরইমধ্যে শামিকে নিয়ে ফের টুইটে(বর্তমানে এক্স) মন্তব্য করলেন পায়েল, সেইসঙ্গে নিশানা করলেন শামির স্ত্রী হাসিন জাহানকেও।
নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে শামিকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন পায়েল। লিখেছেন, 'শামি, তুমি নিজের ইংরেজিটা একটু শুধরে নাও। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি।' তাঁর এই পোস্ট রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে নেট মাধম্যে। এরইমধ্যে নতুন টুইট পায়েলের। এবার সমাজ মাধ্যমে বার্তায় পায়েলের নিশানায় হাসিন।

পায়েল লিখেছেন, 'সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত মানুষরা আমাকে জানিয়েছেন শামির স্ত্রী তাঁকে মানসিকভাবে আঘাত করার চেষ্টা করছেন। এটা ঠিক নয়। আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখছি ভারতের বিশ্বকাপ জয়ের এবং ভারতীয় বোলিং আক্রমণের স্তম্ভ হয়ে থাকুন শামি। মানুষটির জন্য সওয়াল করার জন্য এটাই সঠিক সময়।' এখানেই শেষ নয় পায়েলের আরও একটি পোস্ট ঘিরে চর্চা শুরু হয়েছে।
সম্প্রতি 'এক্স' হ্যান্ডল থেকে পায়েলে আরও পোস্ট করেছেন, এ বার এমন একটি পোস্ট করলেন যা থেকে স্পষ্ট যে, পায়েলের মন প্রেমে ব্যাকুল হয়ে উঠেছে।এই সবের মধ্যেই পায়েলের আবার নতুন পোস্টে জল্পনা তুঙ্গে। বিয়ের প্রস্তাবের পর এবার তিনি লিখেছেন, ''দিল ডুবা তেরে প্যায়ার ম্যায়।''
Every media people calling me saying that Mr. Shami’s wife is trying every way to demoralising him…!!! not done, we are dreaming India to win the World Cup #CW2023 and @MdShami11 is the spearhead of the Indian bowling attack . High time someone speaks up for men. #PayalGhosh…
— Payal Ghoshॐ (@iampayalghosh) November 9, 2023
শামি ও হাসিন জাহানের মধ্যে বিবাহ বিচ্ছেদ মামলা এখনও চলছে আদালতে। বিশ্বকাপ শুরুর আগে কলকাতা হাইকোর্টে হাজিরাও দিয়েছেন ভারতীয় পেসার। বিশ্বকাপে শামির পরফরম্যান্সে মন নেই হাসিন জাহানের। তিনি জানিয়েছেন, আমি ক্রিকেট বুঝি না। দেখিও না। শামি কতগুলি উইকেট পেল আমি খোঁজ রাখি না। শুধু জানি ভাল খেললে দলে টিকে থাকবে এবং আমাদের ভবিষ্যত সুরক্ষিত থাকবে।
এতদিন খুব একটা নাম শোনা যায়নি পায়েল ঘোষের। হঠাত করেই তাঁর একটা পোস্ট তাঁকে প্রচারের আলোয় নিয়ে এসেছে। চলতি বিশ্বকাপে আগুন ঝরাচ্ছেন ভারতীয় ক্রিকেট তারকা মহম্মদ শামি। ১৬টি উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গিয়েছেন তিনি। মাঠের বাইরেও সমানভাবে চর্চায় তিনি।
Dil dooba Tere Pyar Me 🖤 pic.twitter.com/n2kIF7RKSw
— Payal Ghoshॐ (@iampayalghosh) November 8, 2023
তবে শুধু শামি নয় ভারতীয় দলকে নিয়েও পোস্ট করতে দেখা গেল পায়েলকে। তিনি লিখেছেন ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল হবে। আবার লিখেছেন এই বার মাহি ভাইয়ের হয়ে বদলা নেবে বিরাট কোহলি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications