Mohammed Shami: বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের জের, বাঙালি অভিনেত্রী বিয়ে করতে চান শামিকে, দিলেন শর্তও
বিশ্বকাপের প্রথমদিকের ম্যাচে ভারতীয় দলে ব্রাত্যই থাকতে হয়েছিল মহম্মদ শামিকে। কিন্তু সুযোগ পেয়েই নিজের নামের প্রতি সুবিচার করেছেন বাংলার তারকা বোলার। তাঁর নামের পাশে ইতিমধ্যেই ১৬ উইকেট। বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের মাঝেই শামির জীবনে ফের বসন্তের বাতাস। স্ত্রী হাসিনের সঙ্গে সম্পর্ক এখন তিক্ততায় পরিপূর্ণ। চলছে মামলাও। এরইমধ্যে বিয়ের প্রস্তাব পেলেন শামি।
বিশ্বকাপে দুরন্ত পারফৱম্যান্সের মধ্যেই শামিকে এবার বিয়ের প্রস্তাব দিলেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। তিনি নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট করে ভারতীয় দলের তারকা পেসারকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছেন। বল হাতে শামির আগুনে পারফরম্যান্স দেখার পরেই তারকাকে বিয়ে করতে চাইছেন বাঙালি এই অভিনেত্রী।

তথ্য সংগ্রহ করে জানা গিয়েছে, পায়েলের জন্ম কলকাতায়। ১৯৯২ সালে। তিনি সেন্ট পল্স মিশন স্কুল থেকে পড়াশোনা শেষ করে স্কটিশ চার্চ কলেজে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন। তার পরেই অভিনয়ের উদ্দেশ্যে পাড়ি দেন মুম্বইয়ে। সেখানে নমিত কিশোরের অভিনয় স্কুল থেকে অভিনয়ের তালিম নেন। এরপরই রূপোলি পর্দায় পা রাখেন পায়েল।
#Shami Tum apna English sudharlo, I’m ready to marry you 🤣🤣
— Payal Ghoshॐ (@iampayalghosh) November 2, 2023
শুরুটা হয় দক্ষিণী সিনেমাতেই। দক্ষিণ ভারতের একাধিক সিনেমায়- প্রয়ানাম, মিস্টার রাস্কেল, ওসারাভেললি, বর্ষাধারে-তে অভিনয় করেন পায়েল। বলিউডি সিনেমায় আত্মপ্রকাশ ঘটে বিবেক অগ্নিহোত্রীর ফ্রিডম-এর মাধ্যমে। এরপর বলিউডে বেশ কিছু ছবি করছেন পায়েল।
এ দিকে, মহম্মদ শামি এর আগে হাসিন জাহানকে বিয়ে করেছিলেন। ২০১৪ সালে তাঁদের বিয়ে হয়। কিন্তু শেষ পর্যন্ত টেকে না এই সম্পর্ক। তাঁদের বিবাহবিচ্ছেদ তিক্ততায় পরিণতি হয়।। যদিও এখন তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। একটি কন্যাসন্তানও রয়েছে তাঁদের।
বিশ্বকাপে শামির পরফরম্যান্সে মন নেই হাসিন জাহানের। তিনি জানিয়েছেন, আমি ক্রিকেট বুঝি না। দেখিও না। শামি কতগুলি উইকেট পেল আমি খোঁজ রাখি না। শুধু জানি ভাল খেললে দলে টিকে থাকবে এবং আমাদের ভবিষ্যত সুরক্ষিত থাকবে।
জাহিন ভারতীয় দলের নামী পেসারের নামে আদালতে মামলা করেছেন। শামির বিরুদ্ধে অভিযোগ, বৈবাহিক ধর্ষণ ও পারিবারিক হিংসার। বিষয়টি নিয়ে বিচার চলছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications