Mohammed Shami: শামির বাড়ির সামনে ভক্তদের লম্বা লাইন, বাড়ল নিরাপত্তাও, দেখুন ভাইরাল ভিডিও
বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্সের পর ভারতীয় ক্রিকেটে রীতিমতো মহাতারকা হয়ে উঠেছেন মহম্মদ শামি। যেখানেই যাচ্ছেন নায়কের মর্যাদা পাচ্ছেন। নায়ককে এক ঝলক দেখতে শামির বাড়ির সামনে রীতিমতো জনসমুদ্র। উত্তরপ্রদেশের আমরোহাতে নিজের ফার্মহাউসেই রয়েছেন ভারতীয় দলের তারকা পেসার। কিন্তু সোমবার সকালে আচমকাই বহু মানুষের ভিড় জমে যায় তাঁর বাড়ির সামনে।
সকাল থেকেই গ্রামের সাধারণ ছুটে আসেন শামিকে একবার দেখবেন বলে। ফলে বিশৃঙ্খলা শুরু হয়ে যায় শামির ফার্ম হাউসের সামনে। নিরাপত্তা বাড়াতে হয় সেখানে। কিন্তু তিনি যতই তারকা হোন মনটা একেবারেই সরল, তাই কোনও ভক্তেই নিরাশ করলেন না। তবে শেষ পর্যন্ত প্রত্যেক ভক্তকেই নিজের বাড়িতে ঢুকতে দেন শামি।

সমাজমাধ্যমে শামি একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে বাড়ির সামনে লম্বা লাইন পড়েছে ভক্তদের। প্রত্যেক ভক্তকে দরজাতে নিরাপত্তারক্ষীরা পরীক্ষা করে তবেই ভিতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন। প্রত্যেকেই পান নায়কের সঙ্গে একটা সেলফি তোলার সুযোগ। এরআগে নৈনিতালে যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্থ একটি গাড়ির চালককে উদ্ধার করেন শামি।
এরআগে ভারতীয় দলের তারকা পেসার নিজের সোশ্যাল সাইটে একটি ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে উত্তর প্রদেশে নিজের গ্রামের বাড়িতে নেটে অনুশীলন করতে দেখা গিয়েছিল ভারতীয় দলের তারকা ক্রিকেটারকে। তবে বোলিং নয়, ব্যাটিং অনুশীলন করছেন শামি। সমাজমাধ্যমে পোস্ট করা ভিডিওতে বাংলা দলের ক্রিকেটারকে দেখা গিয়ে ব্যাটিংয়ের ধার বাড়াতে।
বিশ্বকাপের শুরুতে প্রথম একাদশে ছিলেন ব্রাত্য। কিন্তু সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন মহম্মদ শামি। একদিনের বিশ্বকাপে বাংলা দলের তারকা পেসার খেলেছেন সাতটি ম্যাচ।২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট প্রাপকও হয়েছেন মহম্মদ শামি। সাত ম্যাচ খেলে ২৪টি উইকেট পেয়েছেন শামি।
তবে বর্তমানে গোঁড়ালিতে চোটের সমস্যার মধ্যে পড়েছেন শামি। মুম্বইয়ে গিয়ে চোটের জায়গা পরীক্ষাও করান। এমনকি কয়েকদিনের জন্য এনসিএতেও যেতে হয়েছিল শামিকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে আছেন শামি।












Click it and Unblock the Notifications