India's Australia Tour: অস্ট্রেলিয়া সফরে ভারতের সাফল্য নিয়ে আশাবাদী শামি, জানালেন পরিকল্পনার কথা

India's Australia Tour: অস্ট্রেলিয়া সফরে ভারত ভালো ফলই করবে। ধনধান্য অডিটোরিয়ামে সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ফাঁকে এ কথা বললেন মহম্মদ শামি।

শামি অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের অন্যতম স্তম্ভ হয়ে উঠতে পারেন। তিনি জানালেন তাঁর ফিটনেস আপডেটের কথা।

India s Australia Tour

সিএবির তরফে কার্তিক বোস লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন প্রণব রায় ও রুণা বসু। ২০২৩ সালের বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফর্ম করায় মহম্মদ শামিকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হলো। ক্রিকেটে অবদানের জন্য সংবর্ধিত হলেন অজয় জাদেজা।

শামি জানান, ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে তাঁর রিহ্যাব চলছে। ১০০ শতাংশ ফিট হলেই বাংলার হয়ে নেমে পড়বেন। ভারতীয় দলে কামব্যাকের আগে বাংলার হয়ে ২-৩টি রঞ্জি ট্রফির ম্য়াচ খেলার পরিকল্পনা রয়েছে। তাতে জাতীয় দলে প্রত্যাবর্তনের পথ মসৃণ হবে, মত শামির।

অস্ট্রেলিয়া সফরে সাফল্যের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, আমার মনে হয় ভারত সিরিজ জেতার বিষয়ে ফেভারিট। আগেরবার কয়েকজন সিনিয়র ছিলেন না। তারুণ্যনির্ভর দল নিয়েও আমরা সিরিজ জিতেছি। আমরা শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি। ফলে আসন্ন সিরিজে ভালোই প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে জিতবে ভারতই।

তবে শামি যখন বক্তব্য রাখছিলেন, তখন পিছনে স্ক্রিনে তাঁর নামের বানান ভুল দৃষ্টিকটু দেখিয়েছে। মহিলাদের প্রিমিয়ার লিগের ফাইনাল পরিচালনা করা আম্পায়ার অভিজিৎ ভট্টাচার্যকে বিশেষ পুরস্কার দেওয়া হলো। বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন অনুষ্টুপ মজুমদার। বর্ষসেরা জেন্টলম্যান ক্রিকেটার অভিষেক পোড়েল।

বর্ষসেরা জোরে বোলারের পুরস্কার পেলেন সুরজ সিং জয়সওয়াল। বর্ষসেরা অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার চন্দ্রহাস দাস। বর্ষসেরা অনূর্ধ্ব ১৯ বোলারের পুরস্কার পেলেন যুধাজিৎ গুহ ও প্রিয়াংশু প্যাটেল। মহিলাদের টি২০ ক্রিকেটে সর্বাধিক রান করায় পুরস্কার পেলেন দীপ্তি শর্মা। ৫০ ও ২০ ওভারের টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট দখল করায় পুরস্কৃত হলেন যথাক্রমে মিতা পাল ও সাইকা ইশাক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামীরা। তাঁদের পরামর্শ মেনে সামনের দিকে এগিয়ে যেতে উঠতি ক্রিকেটারদের পরামর্শ দেন অজয় জাদেজা। জাদেজার পাশাপাশি সৌরভের প্রশংসা করেন তিরাশির বিশ্বকাপজয়ী দলের সদস্য সন্দীপ পাটিল। বিগত মরশুমে সিএবির বিশ্বকাপ, আইপিএল সফলভাবে আয়োজনের পাশাপাশি নতুন টু্নামেন্ট করার কথা উল্লেখ করেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+