মুখ খুললেন শামি, হাসিনের আনা অভিযোগের উত্তরে কী বললেন স্পিডস্টার, দেখুন ভিডিও

মুখ খুললেন মহম্মদ শামি,জানালেন তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীণ। শামির বিরুদ্ধে অভিযোগের বোমা ফাটিয়েই চলেছেন। 

মহম্মদ শামি শিরোনামে এসেই চলেছেন। তবে ক্রিকেটার হিসেবে কোনও শিরোনাম পাচ্ছেন তিনি। দিন দুয়েক ধরে ক্রমাগত একের পর এক বিতর্ক এসেই চলেছে। স্ত্রী হাসিন জাহানের আনা অভিযোগ তাঁর বিরুদ্ধে বহুগামিতা ও পারিবারিক হিংসার। এরপর থেকেই নড়ে গেছেন বঙ্গ পেসার।

মুখ খুললেন শামি, হাসিনের আনা অভিযোগের উত্তরে কী বললেন স্পিডস্টার, দেখুন ভিডিও

দেওধর ট্রফির ম্যাচ খেলার জন্য কলকাতার বাইরে ছিলেন তিনি। বুধবার নিজের টুইটার অ্যাকাউন্টে প্রথম শামি মুখ খোলেন। নিজের পোস্টে তিনি জানিয়েছিলেন তাঁর বিরুদ্ধে ওঠা প্রতিটা অভিযোগ ভিত্তিহীণ। ফের একবার মুখ খুললেন শামি।

নিজের ওপর আসা অভিযোগ সেই একইভাবে অস্বীকার করেছেন তিনি। হাসিন নিজের অভিযোগে জানিয়েছিলেন পাঁচ বছর ধরে তাঁর ওপর শামি সহ তাঁর শ্বশুর বাড়ির লোকজন শারীরিক ও মানসিক অত্যাচার করেছেন। শামি এখানেই প্রথমে ভুল ধরেছেন তিনি বলেছেন তাঁদের বিয়ে হয়েছে চার বছর তাহলে পাঁচ বছর ধরে কী করে অত্যাচার চলতে পারে।

পাশাপাশি তিনি এও বলেছেন, যেখানে দোলের দিন অবধি তাঁদের সম্পর্ক ঠিক ছিল হঠাৎ করেই সেখানে কী করে এরকম হয়ে গেল সবকিছু কিছুই বোঝা যাচ্ছে না।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/4oPEtzguXtY" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>

এদিকে শামির স্ত্রী এবার পুরো বিষয়টি নিয়ে লালবাজারের দ্বারস্থ হয়েছেন। তবে পুলিশ সূত্রে এখনও কিছু জানা যায়নি তাঁরা কীভাবে বিষয়টি নিয়ে এগোবেন। হাসিন এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমে নিজের বোমা ফাটানো যাচ্ছে না । এবার তিনি বলেছেন, শামির নিজে কলকাতায় এসে যে বিএমডাব্লু চালান তাঁর ড্রাইভার সিটের নিচ থেকে পুরুষদের জন্মনিরোধক রেখেছেন। যে ফোনের চ্যাট থেকে এত গন্ডগোলের সূত্রপাত সেই ফোনটিও নাকি এই ড্রাইভিং সিটের নিচেই লুকানো ছিল।

এদিকে শামি নাকি দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার সময় দুবাইতে কোনও পাকিস্তানি মহিলার সঙ্গে রাত্রিযাপন করে ফিরেছেন। তারপরেই হাসিনের সঙ্গে সম্পর্ক ছেদের প্রক্রিয়া শুরু করেন। নিজের জমি বাড়ির দলিল থেকে শুরু করে সব কিছু থেকে হাসিনের নাম সরিয়ে দিচ্ছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+