শামির আরও নারীসঙ্গের প্রমাণ পুলিশকে দিলেন হাসিন, আরও বিপাকে ভারতীয় স্পিড স্টার
এবার মহম্মদ শামি দক্ষিণ আফ্রিকান মহিলার সঙ্গে জড়ালেন, হাসিন জাহান হাজির লালবাজারে।
একের পর এক অভিযোগ ঢেউয়ের মতো আছড়ে পড়ছে মহম্মদ শামির ওপর। যবে থেকে হাসিন জাহান মুখ খুলেছেন। একের পর এক অভিযোগ এসেই চলেছে।

এর আগে দেশের একাধিক প্রান্তের মহিলাদের সঙ্গে শামির সঙ্গ নিয়ে মুখ খুলেছেন তিনি। নাম উঠে এসেছে এক পাকিস্তানি মহিলার। এবার সেই সূত্র ধরেই সামনে এল এক দক্ষিণ আফ্রিকান মহিলার উল্লেখ। ফের একবার এই মহিলার সঙ্গে চ্যাটজনিত সম্পর্কে জড়ান ভারতীয় পেসার মহম্মদ শামি।
তিনি জানিয়েছেন দুজনের মধ্যে একে অপরের ছবি আদানপ্রদান হয়েছে। এই সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট হাসিন ইতিমধ্যেই লালবাজারে জমা দিয়েছেন। সোমবার তিনি ফের লালবাজার মহিলা গ্রিভেন্স সেলে কথা বলেন। প্রায় চার ঘন্টার ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এদিকে এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছেও বিভিন্ন জিনিস জানতে চেয়েছে ভারতীয় বোর্ড। মহম্মদ শামির বিরুদ্ধে হাসিন জাহান যেধরণের অভিযোগ করেছেন, তার তদন্তে নেমে কলকাতা পুলিশ এবার বোর্ডের কাছেও পৌঁছে গেল।
ইতিমধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে ভারতীয় দলের ট্যুর ডিটেলস চাওয়া হয়েছে। বিশেষ করে মহম্মদ শামির সমস্ত পদক্ষেপের বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে কখন, কোথায়, কী করেছেন সবটা জানতে চেয়েছে কলকাতা পুলিশ। একইসঙ্গে এও জানতে চাওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার সময় মহম্মদ শামি গোটা দলের সঙ্গে এসেছিলেন না আলাদা এসেছিলেন।












Click it and Unblock the Notifications