Mohammed Shami: বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স, রাষ্ট্রীয় খেতাবের জন্য শামির নাম সুপারিশ বিসিসিআইয়ের
বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স করেছেন মহম্মদ শামি। প্রথম দিকে চারটি ম্যাচ না খেললেও পরের সাতটি ম্যাচে সুযোগ পেয়েই বল হাতে আগুনে পারফরম্যান্স করেছেন বাংলা দলের তারকা পেসার। তারই সৌজন্যে এবার রাষ্ট্রীয় খেতাব পেতে পারেন মহম্মদ শামি। অর্জুন পুরস্কারের জন্যও তাঁর নাম মনোনীত করা হয়েছে।
শামির নাম প্রাথমিকভাব তালিকায় না থাকলেও, বিসিসিআইয়ের তরফে পুরস্কারের জন্য তাঁর নাম মনোনয়ন করার জন্য বিশেষ অনুরোধ করা হয়। অর্জুন পুরস্কার খেলাধুলার ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব। দেশের হয়ে তিনটি বিশ্বকাপের প্রতিনিধিত্ব করেছেন শামি। তবে ২০২৩ সালের পারফরম্যান্স সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের জন্যই শামির নাম প্রাথমিক তালিকাতে না থাকলেও পরে বিশেষ মনোনয়নের জন্য আবেদন করেছে বিসিসিআই।

বিশ্বকাপের পর আপাতত বিশ্রামেই আছেন শামি। সূত্রের খবর অনুসারে, বিশ্বকাপ শেষ হওয়ার পরই গোঁড়ালিতে চোটের সমস্যার মধ্যে পড়েন। গত সপ্তাহেই গিয়েছিলেন মুম্বইতে। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন। তবে এনসিএ নয় উত্তরপ্রদেশে নিেজের গ্রামের বাড়িতেই আছেন শামি।
IPL 2024: আইপিএলের পর নাম প্রত্যাহার করছেন পিএসএল থেকেও, ক্রিকেট থেকে অবসরের পথে শাকিব?
ভারতীয় দলের তারকা পেসার নিজের সোশ্যাল সাইটে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে উত্তর প্রদেশে নিজের গ্রামের বাড়িতে নেটে অনুশীলন করতে দেখা গিয়েছে ভারতীয় দলের তারকা ক্রিকেটারকে। তবে বোলিং নয়, ব্যাটিং অনুিশীলন করছেন শামি। সমাজমাধ্যমে পোস্ট করা ভিডিওতে বাংলা দলের ক্রিকেটারকে দেখা গিয়ে ব্যাটিংয়ের ধার বাড়াতে।
পাশাপাশি সমালোচকদের কড়া জবাবও দিয়েছেন শামি। বিশ্বকাপের ম্যাচে মাঠে তাঁর ধর্মীয় আচরণ প্রসঙ্গে বলেন, 'যদি আমি প্রার্থনা করতে চাই, তা হলে কারোর আমাকে আটকানোর অধিকার নেই? কাউকে প্রার্থনা করা থেকে বিরত করা যায় না। আমি প্রার্থনা করতে চাইলে অবশ্যই করব। মুসলিম ধর্মাবলম্বী হিসাবে আমি অত্যন্ত গর্বিত। এক জন ভারতীয় হিসাবেও আমি ভীষণ গর্বিত।’
ভারতীয় দলের বোলিং কোচ স্পষ্টই জানিয়েছেন, শামি একজন শিল্পী। তাঁর মতো বোলারকে কোনও কোচ তৈরি করে দিতে পারেন না।












Click it and Unblock the Notifications