Mohammed Shami: অস্ট্রেলিয়া সফরে পুরোটা খেলতে পারবেন না মহম্মদ শামি, বাংলার হয়ে কবে রঞ্জিতে নামবেন?

Mohammed Shami: বোলিং করছেন। ব্যথা অনুভব করছেন না। ম্যাচ খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে ঠিক কোন ম্যাচে মহম্মদ শামি নামতে পারবেন, তা স্পষ্ট নয়।

মহম্মদ শামি অস্ট্রেলিয়া সফরেও যে পুরোটা খেলতে পারবেন সেটাও স্পষ্ট হতে শুরু করেছে। একটি সর্বভারতীয় সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে, অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয়ার্ধে শামি খেলতে পারেন।

Mohammed Shami

শামি সেন্টার অব এক্সেলেন্সে অনুশীলন করছেন। আজ গিয়েছিলেন গুরুগ্রামে একটি অনুষ্ঠানে। সেখানে তিনি ওয়ানইন্ডিয়াকে জানান, বোলিং করতে কোনও সমস্যা হচ্ছে না। মাঠে নামতে মুখিয়ে রয়েছেন। তবে সেন্টার অব এক্সেলেন্স থেকে ছাড়পত্র না পাওয়া অবধি প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামতে পারছেন না শামি।

রঞ্জি ট্রফিতে বাংলা উত্তরপ্রদেশের বিরুদ্ধে তিন পয়েন্ট পেয়েছে। কল্যাণীতে বাংলা-বিহার ম্য়াচে চার দিনে একটি বলও খেলা হয়নি আউটফিল্ড খেলার অনুপযুক্ত থাকায়। আকাশ দীপ টেস্ট দলে। অস্ট্রেলিয়া সফরের ভারতীয় এ দলে সুযোগ পেলেন মুকেশ কুমার। সেই সঙ্গে অভিষেক পোড়েল ও অভিমন্যু ঈশ্বরণ।

ফলে কেরলের বিরুদ্ধে ম্যাচের আগে শক্তি কমল বাংলার। মহম্মদ শামি কেরল ম্যাচেও খেলতে পারবেন না বলে খবর। শামি বেঙ্গালুরুতে কর্নাটক ম্যাচে খেলতে পারেন। কিংবা তার পরের ম্যাচ মধ্যপ্রদেশের বিরুদ্ধে। ফলে স্বাভাবিকভাবেই তাঁর অস্ট্রেলিয়া সফরের প্রথম থেকে খেলার সম্ভাবনা নেই।

বর্ডার-গাভাসকর ট্রফিতেও তিনি খেলতে পারবেন না, এমন খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন শামি। গত নভেম্বর তিনি বিশ্বকাপে শেষ খেলেছিলেন। তারপর গোড়ালিতে অস্ত্রোপচার হয়। রিহ্যাব করে যখন ফের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ফের চোট পান। যদিও সেই সমস্যা মিটেছে।

বেঙ্গালুরুতে প্রথম টেস্ট শেষের পর ভারতের বোলিং কোচ মরনি মরকেলের নজরদারিতে শামি বেশ কিছুক্ষণ বোলিং করেছেন ভারতের সহকারী কোচ অভিষেক নায়ারকে। শামি আজ বলেন, হাফ রান-আপে বল করেছি। ভালোই লাগছে। এখনই শরীরে বেশি স্ট্রেস দেওয়ার জায়গায় নেই। তবে ১০০ শতাংশ উজাড় করে যেভাবে বল করেছি, তাতে আশা করছি দ্রুতই মাঠে নামব।

শামির মূল ফোকাস অস্ট্রেলিয়া সফরে ফিট হয়ে দেশের হয়ে মাঠে নামা। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয়ার্ধে শামির প্রত্যাবর্তনের টার্গেট নিয়ে তাঁর ওয়ার্কলোড বাড়ানো হচ্ছে। পুরো রান-আপে ব্যাটারদের নেটে বল করার পরই তাঁকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলার অনুমতি দেওয়া হবে।

সারাদিনে যাতে ২০-২৫ ওভার বল করতে পারেন শামির শারীরিক সক্ষমতাকে সেই জায়গায় পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। শামির কথায়, ফিট হলে এবং ৮-১০ দিনের গ্যাপ পেলে অস্ট্রেলিয়া যাওয়ার আগে ১ বা ২টি ঘরোয়া ক্রিকেটের ম্য়াচ খেলব। জানি না কোন ম্য়াচে খেলতে পারব। তবে ২০-৩০ ওভার বল করার মতো জায়গায় এলেই চিকিৎসকদের সম্মতি নিয়ে ম্যাচ খেলতে চাই।

মনে করা হচ্ছে, শামির ক্ষেত্রে আগামী ১০ দিন খুব গুরুত্বপূর্ণ। তখনই যাচাই করা হবে তাঁর ফিটনেস কোন পর্যায়ে রয়েছে। শামি যদি বাংলা-কর্নাটক ম্যাচে খেলেন এবং সব ঠিক থাকে, তাহলে তাঁকে শুরুতেই ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে। সেখানে গিয়ে অনুশীলন করবেন। তবে কোনও ঝুঁকি নেওয়া হবে না।

শামিকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা জানিয়ে দিয়েছেন, নিজের ফিটনেস প্রমাণে অন্তত একটি হলেও রঞ্জি ম্যাচ খেলতে হবে। ছন্দেও থাকতে হবে। অস্ট্রেলিয়ায় প্রথম ২টি টেস্টের পর বেশ বড় বিরতি রয়েছে। সেই সময়ের মধ্যে শামির ওয়ার্কলোড দেখা হবে। সেক্ষেত্রে তিনি খেলার জায়গায় পৌঁছে গেলে ভারতীয় দলের ক্ষেত্রে তা অত্যন্ত ইতিবাচক হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+