দুর্নীতি দমন শাখার সামনে শামির হাজিরা, খতিয়ে দেখা হবে আলিশবা -শামি সম্পর্ক

মহম্মদ শামি বিসিসিআই -র দুর্নীতি দমন শাখার সঙ্গে দেখা করতে চলেছেন নয়া দিল্লিতে। আলিশবার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। 

মহম্মদ শামি বৃহস্পতিবারই দুর্নীতি দমন শাখার সামনে হাজির দিতে চলেছেন। নয়া দিল্লিতে দুর্নীতিদমন শাখার প্রধান নীরজ কুমারের মুখোমুখি হবেন ভারতীয় স্পিডস্টার।

দুর্নীতি দমন শাখার সামনে শামির হাজিরা, খতিয়ে দেখা হবে আলিশবা -শামি সম্পর্ক

হাসিন জাহানের একের পর এক অভিযোগ। পাননি বোর্ডের চুক্তিও। বুধবারই সুপ্রিম কোর্ট নিযুক্ত সিওএ-র নির্দেশ মতো তাঁর বিরুদ্ধে ফিক্সিংয়ের তদন্ত শুরু হয়েছে।

সুপ্রিম কোর্টের নিয়োগ করা কমিটি অফ অ্যাডমিনিসট্রেটর অর্থাৎ সিওএ দায়িত্ব দিয়েছে বিসিসিআইয়ের অ্যান্টি কোরাপশন ইউনিট বা দুর্নীতি দমন শাখাকে। আসলে শামির স্ত্রী হাসিন জাহান অভিযোগ করেছিলেন পাকিস্তানি মহিলাদের থেকে কেন টাকা পান।

শামি। তিনি বিসিসিআইকে এই বিষয়টি খতিয়ে দেখতে বলেন। বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার প্রধান নীরজ কুমার তাঁকে কেন আলিশবার থেকে টাকা নিয়েছেন মহম্মদ শামি তা নিয়ে তাঁর কাছে জবাবদিহি চাওয়া হবে। জানতে চাওয়া হবে কোনও ভাবে ম্যাচ ফিক্সিং কিম্বা স্পট ফিক্সিংয়ের এই টাকা ছিল কিনা। কেন একটি পাকিস্তানি মেয়ে তাঁকে টাকা পৌঁছতে এসেছিল তা পরিষ্কার করে জানতে চাইবে বিসিসিআই।

এদিকে বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখা আরও জানিয়েছে মহম্মদ শামি কেন নিজেদের দলের বিভিন্ন বিষয় বোর্ডকে সরাসরি না বলে কেন স্ত্রী আলিশবাকে জানিয়েছেন তাও জানতে চাওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+