দিল্লি ডেয়ারডেভিলসে অনুশীলনে পুরোদমে হাজির মহম্মদ শামি
মহম্মদ শামি দিল্লি ডেয়ারডেভিলসে অনুশীলনে পুরোদমে হাজির
হাসিন জাহান বিতর্ক কাটিয়ে দিল্লি ডেয়ারডেভিলস দলে যোগ দিতে যাচ্ছিলেন মহম্মদ শামি। সেখানে যাওয়ার পথে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিলেন তিনি। অবশেষে সব বাধা কাটিয়ে মাঠে নেমে পড়লেন শামি।
আইপিএলে নিজের ফ্রাঞ্চাইজি দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে পুরোদমে অনুশীলনে নেমে পড়লেন তিনি আগামী ৭ এপ্রিল থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। এদিকে এরমধ্যেও হাসিম শামির আইপিএল খেলা বন্ধ করতে ফের আসরে নেমে পড়েছিলেন। কিন্তু সেসব কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেননি।
.@MdShami11 indulging in some target practice! 🎯#DilDilli pic.twitter.com/Kl5L4tmTO2
— Delhi Daredevils (@DelhiDaredevils) April 3, 2018
২৮ বছরের স্পিডস্টার যেভাবে তাঁর স্ত্রী-র একের পর এক অভিযোগে ছিন্নভিন্ন হয়েছেন তাতে বিসিসিআইয়ের কাছে নির্দোষ প্রমাণিত হলেও তিনি মাঠে পারফরম্যান্স দিয়ে নিজের সমস্ত গ্লানি মুছে ফেলার লড়াইতে শামি।
Click it and Unblock the Notifications