অধিনায়ক হতে প্রস্তুত তিনিও, জানিয়ে দিলেন শামি

অধিনায়ক হতে প্রস্তুত তিনিও, জানিয়ে দিলেন শামি

বিরাট কোহলি সরে দাঁড়ানোর পর কে হবেন ভারতীয় টেস্ট দলের পরবর্তী অধিনায়ক, সেটাই এখন দেশের ক্রিকেট সার্কিটে লাখ টাকার প্রশ্ন। রোহিত শর্মার পাশাপাশি এই দায়িত্বের জন্য কে এল রাহুল বা ঋষভ পন্থের কথাও ভাবনা চিন্তা করছে বিসিসিআই।

 অধিনায়ক হতে প্রস্তুত তিনিও, জানিয়ে দিলেন শামি

বিরাট কোহলি ভারতীয় টেস্ট ক্রিকেট দলের নেতৃত্ব ছেড়েছেন দু'সপ্তাহ হয়ে গেলও এখনও নতুন দল নেতার নাম ঘোষণা করেনি নির্বাচকমণ্ডলী। বিরাটের শূন্যস্থান পূরণের জন্য জসপ্রীত বুমা আগেই জানিয়েছেন তাঁর কাছে অধিনায়কত্বের অফার এলে তিনি তা গ্রহণ করবেন। এ দেশের অধিনায়কত্ব প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় দলের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। তিনি জানিয়েছেন তাঁকে কোনও দায়িত্ব দেওয়া হলে স্বচ্ছন্দে তা তিনি পালন করবেন।

ভারতের হয়ে ৫৭টি টেস্টে ২০৯ উইকেটের মালিক জানিয়েছেন, এখনই অধিনায়কত্ব নিয়ে কিছু তিনি ভাবছেন না। তবে, জানিয়েছেন জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া প্রতিটা ক্রিকেটারের স্বপ্ন, তিনিও ব্যতিক্রম নয়। ইন্ডিয়া.কম'কে শামি বলেছেন, "এই মুহূর্তে অধিনায়কত্ব নিয়ে আমি খুব বেশি ভাবছি না। আমাকে যে দায়িত্বই দেওয়া হোক তার জন্য আমি তৈরি। সত্যি বলতে কে চায় না ভারতীয় দলকে নেতৃত্ব দিতে কিন্তু এটাই শুধু একমাত্র বিষয় নয়। যে রকম ভাবে সম্ভব আমি দলের জন্য অবদান রাখার চেষ্টা করব।"

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটসম্যানদের ব্যর্থতায় টেস্ট সিরিজ হারতে হলেও শামি সহ বোলিং লাইনআপ যথেষ্ট ভাল পারফর্ম করেছে। তিনটি টেস্টে ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী ছিলেন তিনি। যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে শামিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওডিআই এবং টি-২০ সিরিজের শামিকে স্কোয়াডে রাখেননি নির্বাচকরা। এই প্রসঙ্গে শামি বলেছেন, "আমি যে কোনও ফরম্যাটের দলে নির্বাচিত হওয়ার জন্য নিজেকে তৈরি রেখেছি।" আইপিএল-এ শামিকে রিটেন করেনি পঞ্জাব কিংস। আসন্ন মেগা নিলামে ঠিক হবে মহম্মদ শামি কোন দলে খেলবেন আইপিএল-এর পঞ্চদশ সংস্করণে। এই প্রসঙ্গে তারকা পেসার বলেছেন, "আমি নিলামে রয়েছি। যেই ফ্রাঞ্চাইজি আমাকে নেবে তাদের হয়ে খেলার জন্য তৈরি আছি। তবে এখনই কোন দলে খেলতে চাই তা বলতে পারব না বা কোনও ভবিষ্যৎবাণী করতে পারব না। নিলামে যে কোনও কিছু হতে পারে এবং আমি তৈরি আমার ফ্রাঞ্চাইজির হয়ে খেলার জন্য।" ১২ এবং ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএল-এর মেগা নিলাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+