Mohammed Shami: মাথায় তোলার বদলে পায়ের নীচে বিশ্বকাপ! মার্শের বিরুদ্ধে গর্জে উঠলেন শামি, দিলেন কড়া প্রতিক্রিয়া
Mohammed Shami: দেড় মাসের টান টান লড়াই শেষে ক্রিকেটের বিশ্বযুদ্ধ শেষ হয়েছে গত ১৯ নভেম্বর। ফাইনাল ম্যাচের পর কেটে গিয়েছে কয়েকটা দিন। কিন্তু বিশ্বকাপ ফাইনালের রেশ এখনও কাটছে না। বিশেষ করে চ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্বকাপ ট্রফির ওপর যেভাবে পা তুলে রেখেছিলেন মিচেল মার্শ, তা নিয়ে বিতর্ক কম হয়নি, এবার এই ঘটনায় অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে কড়া জবাব দিলেন মহম্মদ শামি।
বিশ্বকাপ জেতার পরে দলের উল্লাসের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সেখানেই একটি ছবিতে দেখা যায়, হাতে পানীয় নিয়ে মেজাজে দু'টি পা ট্রফির ওপর তুলে হাসি মুখে বসে রয়েছেন মার্শ। হাতে রয়েছে পানীয়ের বোতল। এই ছবি নিয়েই শুরু হয় প্রবল সমালোচনা। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের তারকা পেসার শামি।

পণ্ডিত কেশব নামে আলিগড়ের একজন আরটিআই অ্যাক্টিভিস্ট মিচেল মার্শের বিরুদ্ধে দিল্লি এক থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। পণ্ডিত কেশবের বক্তব্য অনুসারে, মিচেল মার্শ বিশ্বকাপ ট্রফি পায়ের নীচে রেখে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভারতীয়দের আবেগে আঘাত করেছেন। কেশবের কথায়, ওই ট্রফির অপমান মানে ১৪০ কোটি ভারতবাসীর মর্যাদার অপমান।
এই নিয়ে ছয়বার একদিনের বিশ্বকাপ জিতল অজিরা। কিন্ত মাঠের বাইরে একজন অজি ক্রিকেটারের এমন ঔদ্ধত্য লজ্জার। বলাই বাহুল্য় কাপের প্রতি তিনি যে অসম্মান দেখিয়েছেন, সেই ছবি প্রকাশ্য়ে আসতেই সমালোচনার ঝড় উঠেছে।
অন্যদিকে বিশ্বকাপে হারের দায় কার? পরোক্ষে হলেও রোহিত-বিরাটের দিকে আঙুল তুললেন শামি। তাঁর কথায়, ' আমরা প্রথম ১০ ম্যাচ যেভাবে ব্যাট করেছি, সেটা আর ফাইনালে করতে পারিনি।" উল্লেখ্য, বিশ্বকাপ ফাইনালেও ভারতের একাধিক ব্যাটার শুরুটা ভালো করেছিলেন। কিন্তু বড় রান তুলতে ব্যর্থ হয়েছে।
বিশ্বকাপ পর্ব শেষে আপাতত উত্তর প্রদেশে গ্রামের বাড়িতে এসেছেন শামি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে।












Click it and Unblock the Notifications