শামি -হাসিনের 'ডার্টি পিকচার'-এ নয়া কাদা ছোঁড়াছুড়ি
মহম্মদ শামি ও হাসিন জাহান ঝামেলা পরিণত হচ্ছে ডার্টি পিকচারে। শামি জানালেন হাসিনের আগের মেয়েদের বিষয়ে কিছুই জানতেন না।
মহম্মদ শামি ও হাসিন জাহানের ঝামেলা আরও ক্রমশ নোংরা দিকে এগিয়ে চলেছে। একের পর এক তোপে পরস্পরকে বিদ্ধ করছেন দুজনেই।

হাসিনের আগের স্বামী হাসিনের হয়ে সওয়াল করেছেন, হাসিনের প্রথম পক্ষের বড় মেয়ে শামি-কে সৎবাবা হিসেবে দরাজ সার্টিফিকেট দিয়েছে। এ সবের মধ্যে শামির চাঞ্চল্যকর দাবি হাসিনের আগের বিয়ে ও তাঁর দুই মেয়ে আছে সে বিষয়ে তিনি বিয়ের আগে কিছুই জানতেন না।
পরবর্তী পর্যায়েও তাঁকে জানানো হয়েছে ওই মেয়েদুটি হাসিনের বোনের মেয়ে। শামি বলেছেন, 'আমাদের যখন বিয়ে হয়েছিল তখন ওঁর প্রথম বিয়ে নিয়ে আমি জানতাম না। ধীরে ধীরে ও আমায় এই বিষয়ে বলতে শুরু করে। বলে ওই মেয়ে দুটি মৃত বোনের দুই মেয়ে। আমার পরিবার এখনও জানত ও ওঁর তুতো বোনের সন্তান। '
এদিকে শামির এই বোমার পরই হাসিন কী করে পিছিয়ে থাকেন এবার শামির পিতার দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন নিজের মেয়ে আরিহা আলিস বেবোর দিকে ফিরেও তাকান না। কোনও দিনই তিনি এই সব কাজে আগ্রহ দেখাননি।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Chocolate lover ....miss u bebo <a href="https://t.co/xOdfkBwtPv">pic.twitter.com/xOdfkBwtPv</a></p>— Mohammad Shami (@MdShami11) <a href="https://twitter.com/MdShami11/status/973200310389719040?ref_src=twsrc%5Etfw">March 12, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>শামি নিজের টাইমলাইনে মেয়ের ছবি পোস্ট করা একটা বড় চক্রান্তের অংশ। তিনি পাবলিক সেন্টিমেন্ট নিয়ে খেলা করার জন্য মেয়ের ছবি দিয়েছেন বলেছেন হাসিন জাহান।












Click it and Unblock the Notifications