মহম্মদ শামি শুরু করে দিলেন বোলিং, সোশ্যাল মিডিয়ায় অনুশীলনের ভিডিও পোস্ট হতেই ভাইরাল

টি ২০ বিশ্বকাপে ভারতের মূল দলে জায়গা পাননি। যদিও এশিয়া কাপে বিশ্বের ১ নম্বর টি ২০ দলের ব্যর্থতার পর থেকেই প্রবলভাবে উঠে এসেছে তাঁর নাম। অনেক বিশেষজ্ঞই নির্দ্বিধায় বলে দিয়েছেন, শামিকে অবশ্যই টি ২০ বিশ্বকাপের দলে রাখা উচিত। কিন্তু এটাও ঠিক, গত টি ২০ বিশ্বকাপের পর থেকে শামি টি ২০ আন্তর্জাতিক খেলেননি। ফলে নির্বাচকরা পড়েন উভয় সঙ্কটে।

শামি কামব্য়াকের অপেক্ষায়

শামি কামব্য়াকের অপেক্ষায়

বছরখানেক ধরে টি ২০ আন্তর্জাতিক না খেলা শামিকে হঠাৎ বিশ্বকাপের দলে ঢুকিয়ে দেওয়া সম্ভব ছিল না নির্বাচকদের পক্ষে। কিন্তু অস্ট্রেলিয়ায় ভালো বোলিং করার অভিজ্ঞতা শামির রয়েছে। ফলে বোলিং আক্রমণে ঝাঁঝ বাড়াতে শামির প্রয়োজনীয়তাও অস্বীকার করার জায়গা নেই। এই পরিস্থিতিতে শামিকে দেশের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজে দেখে নেওয়ার পরিকল্পনা করেন নির্বাচকরা। কিন্তু করোনা আক্রান্ত হয়ে ওই সিরিজ থেকে শামি ছিটকে যান। এমনকী পুরো সুস্থ না হওয়ায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও তিনি নেই।

করোনা বাধা কাটিয়ে

করোনা বাধা কাটিয়ে

এরই মধ্যে ভারতীয় দলের উদ্বেগ বাড়িয়েছে জসপ্রীত বুমরাহর চোট। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। বিশ্বকাপে খেলতে পারবেন কিনা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। শামি ছিটকে যাওয়ার পর ভারতীয় টি ২০ দলে ডাক পান উমেশ যাদব। বুমরাহ না থাকায় প্রথম একাদশে ঢুকে পড়েছেন দীপক চাহার। চাহার এবং শামি দুজনকেই টি ২০ বিশ্বকাপের জন্য রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। বুমরাহ ছিটকে গেলে চাহার না শামি- কে টি ২০ বিশ্বকাপের মূল দলে আসবেন তা বলবে সময়। তবে ইতিমধ্যেই শামি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছিলেন তিনি করোনামুক্ত।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলবেন?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলবেন?

এবার টি ২০ বিশ্বকাপে সুযোগ পাওয়ার লক্ষ্যে নিজেকে ফিট প্রমাণে শামি বোলিং প্র্যাকটিস শুরু করে দিলেন জোরকদমে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও তিনি শেয়ারও করেছেন। মনে করা হচ্ছে, বুমরাহ ছিটকে গেলে বিশ্বকাপের দলে শামিই ঢুকে পড়বেন অভিজ্ঞতার নিরিখে। ১৭ জুলাই ইংল্যান্ডে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শামি। এই পরিস্থিতিতে শামিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে দেখে নিতে পারেন নির্বাচকরা। ওই সিরিজের দল ঘোষণার আগে শামির ভিডিও পোস্ট করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

জোরকদমে অনুশীলনে

শামি যে ভিডিও পোস্ট করেছেন তাতে দেখা গিয়েছে তিনি নিজের ফার্মহাউসে নেট টাঙিয়ে বোলিং অনুশীলন করছেন। ২০১৪ সালে শামির টি ২০ আন্তর্জাতিক অভিষেক হয়েছিল মীরপুরে পাকিস্তানের বিরুদ্ধে। যদিও এত বছরে মাত্র ১৭টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন শামি। ৩১.৫৫ গড়ে ১৮টি উইকেট রয়েছে। যদিও আইপিএলে তিনি ভালোই পারফর্ম করেন। চলতি বছরের আইপিএলে শামি গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করানোর পিছনে অবদান রাখেন ১৬ ম্যাচে ২০ উইকেট নিয়ে। সেরা বোলিং ২৫ রানের বিনিময়ে ৩ উইকেট। গড় ২৪.৪০, ইকনমি ৮। পাওয়ারপ্লে-র ওভারে উইকেট তুলে নিতে পারদর্শী শামি। অস্ট্রেলিয়ার পেস বোলিং সহায়ক উইকেটে তিনি রোহিতদের বড় বাজি হতেই পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+