Mohammed Shami: দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতিতে মগ্ন শামি, নেটে শুরু করে দিলেন অনুশীলনও, দেখুন ভিডিও
Mohammed Shami: বিশ্বকাপের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল মহম্মদ শামিকে। এমনকি প্রোটিয়াদের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজেও তাঁকে দলে রাখা হয়নি। টেস্ট দলে থাকলেও তাঁর খেলা নিয়ে প্রশ্ন আছে, কারণ শোনা যাচ্ছে গোঁড়ালিতে চোটের সমস্যা ভুগছেন শামি। কিন্তু চোটের জল্পনার মাঝেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন শামি।
ভারতীয় দলের তারকা পেসার নিজের সোশ্যাল সাইটে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে উত্তর প্রদেশে নিজের গ্রামের বাড়িতে নেটে অনুশীলন করতে দেখা গিয়েছে বাংলা দলের তারকা ক্রিকেটারকে। তবে বোলিং নয়, ব্যাটিং অনুিশীলন করছেন শামি। সমাজমাধ্যমে পোস্ট করা ভিডিওতে বাংলা দলের ক্রিকেটারকে দেখা গিয়ে ব্যাটিংয়ের ধার বাড়াতে।

আগামী ১০, ১২ এবং ১৪ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টি ২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। এরপর রয়েছে তিনটি একদিনের সিরিজ এবং দুটি টেস্ট ম্যাচ। এছাড়াও 'এ' দলের জন্য দুটি ম্যাচ এই সফরে রয়েছে। ২৬ ডিসেম্বর অর্থ্যাত বক্সিং ডে-তে সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট শুরু হবে।তার আগে ২০ থেকে ২২ ডিসেম্বর তিনদিনের একটি ম্যাচ হবে।
নতুন বছরের শুরুতেই হবে দ্বিতীয় টেস্ট। এই দুটি টেস্ট ম্যাচে শামির নাম তালিকায় থাকলেও,বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে শামির ফিটনেসের উপরই তাঁর ভারতীয় দলে অর্ন্তভুক্তি নির্ভর করছে। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও টেস্ট সিরিজ জেতেনি ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই দুটি টেস্ট ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে।
একদিনের বিশ্বকাপে বাংলা দলের তারকা পেসার খেলেছেন সাতটি ম্যাচ। ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট প্রাপকও হয়েছেন মহম্মদ শামি। সাত ম্যাচ খেলে ২৪টি উইকেট পেয়েছেন শামি। এরমধ্যে আছে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট নেওয়ার কৃতিত্বও। তবে শামির অনুশীলনে ফেরা স্বস্তি দেবে টিম ম্যানেজমেন্টকে।












Click it and Unblock the Notifications