Mohammed Shami: ব্যাট হাতে ঝড় তুললেন শামি, বিশ্বকাপের দলে সুযোগ পেতে বঙ্গ তারকার ব্যাটিং সাধনা, দেখুন ভিডিও
বল হাতে ইতিমধ্যেই নিজেকে দেশ তথা বিশ্বের অন্যতম সেরা পেসার হিসাবে প্রতিষ্ঠা করেছেন মহম্মদ শামি। কিন্তু বর্তমান ক্রিকেটে চাই অলরাউন্ড পারফরম্যান্স। বিশেষ করে টি২০ ফর্ম্যাটে। সামনেই আইপিএল, তারপরই টি২০ বিশ্বকাপ। ফলে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের ধারও এবার বাড়াচ্ছেন মহম্মদ শামি। নিজের ব্যাটিং স্কিলের কিছু ঝলক তুলে ধরলেন সোশ্যাল সাইটে।
একদিনের বিশ্বকাপের পরই গোঁড়ালিতে চোটের সমস্যার মধ্যে পড়েছেন শামি। প্রথমে মুম্বইয়ে গিয়ে চোটের জায়গা পরীক্ষাও করান।বিশ্বকাপের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল মহম্মদ শামিকে। এমনকি প্রোটিয়াদের বিরুদ্ধে সীমিত ওভারের এবং টেস্ট সিরিজেও তাঁকে দলে রাখা হয়নি। জায়গা হয়নি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট দলেও।

২৫ জানুয়ারি থেকে হায়দরাবাদে শুরু প্রথম টেস্ট। ২ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট হবে বিশাখাপত্তনমে। আপাতত শামির লক্ষ্য রাজকোটে তৃতীয় টেস্টেই বল হাতে মাঠে ফেরা।তৃতীয় টেস্ট রাজকোটে। খেলা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে। ২৩ ফেব্রুয়ারি থেকে চতুর্থ টেস্ট শুরু রাঁচীতে। সিরিজ়ের শেষ টেস্ট হবে ৭ মার্চ থেকে। খেলা হবে ধর্মশালায়। ১১ মার্চ সিরিজ শেষ হওয়ার কথা।
তবে নিজেকে টি২০ বিশ্বকাপের দলে দেখতে চান শামি। এরজন্য তাঁর লক্ষ্য আইপিএলে ভালো পারফরম্যান্স করা। বিশ্বকাপের আগে আর কোনও আন্তর্জাতিক টি২০ খেলার সুযোগ নেই। কিন্তু আইপিএল তো আছে। সেখানে ভালো পারফরম্যান্স করে নিজেকে বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করতে চান শামি।
টি২০ বিশ্বকাপে খেলা প্রসঙ্গে দেশের তারকা পেসার বলেছেন, "এখনও বেশি খানিকটা সময় বাকি আছে। বিশ্বকাপের আগে রয়েছে আইপিএল। যে ভালো খেলবে, সেই টি২০ বিশ্বকাপ দলে সুযোগ পাবে। আমি যদি ভালো পারফর্ম করি, তাহলে নিশ্চয়ই আমি সুযোগ পাব। বিশ্বকাপকে অগ্রাহ্য করবে কে?"
তবে শামি যে শুধু নিজেকে বোলার হিসাবে সীমাবদ্ধ রাখবেন না, তা কিন্তু নিজের ব্যাটিং ভিডিও থেকে প্রমাণ দিলেন, সেইসঙ্গে নিজের ফিটনেস নিয়েও বার্তা দিলেন টিম ম্যানেজমেন্টকে।












Click it and Unblock the Notifications