Mohammed Shami: ভারতের টি২০ দলে ফিরলেন মহম্মদ শামি, ঋষভ পন্থের চেয়ে প্রাধান্য সঞ্জু স্যামসনকে

Mohammed Shami: ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক সিরিজের দল বেছে নিলেন ভারতীয় নির্বাচকরা। ওডিআই সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দল পরে চূড়ান্ত করা হবে।

৫০ ওভারের বিশ্বকাপের পর এই প্রথম ভারতীয় দলে ফিরলেন মহম্মদ শামি। তাঁকে টি২০ সিরিজের দলে রাখা হয়েছে বলে দাবি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের প্রতিবেদনে উল্লেখ।

Mohammed Shami

আজ রাতে টি২০ দল ঘোষণা করা হয়েছে। শামিকে রেখেই টি২০ সিরিজের দল বেছে নেওয়া হয়েছে। পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচটি ২২ জানুয়ারি কলকাতায়। শামিকে সাম্প্রতিককালে ভোগাচ্ছিল হাঁটুর সমস্যা। প্রথমে রঞ্জি ট্রফি, তারপর সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে বাংলার মাঠে নামেন ভারতীয় পেসার। তাঁর উপর নজর রাখছিলেন এনসিএ-র ফিজিও-সহ বিশেষজ্ঞরা। কখনও ব্যাটে, কখনও বা বল হাতে ভরসা দিয়েছেন শামি। এবার জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটল।

অস্ট্রেলিয়ায় অন্তত তিনটি টেস্টে তাঁকে খেলানোর পরিকল্পনা করা হলেও হাঁটুর সমস্যাই জাতীয় দলে প্রত্যাবর্তনের পথে প্রতিবন্ধকতা তৈরি করছিল। অবশেষে ন্যাশনাল ক্রিকেট আকাদেমি বা অধুনা বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্স থেকে শামির খেলার সবুজ সঙ্কেত মিলতেই তাঁকে দলে নিলেন নির্বাচকরা।

জসপ্রীত বুমরাহর চোটের পরিস্থিতি কেমন তা স্পষ্ট নয়। বুমরাহ ইংল্যান্ড সিরিজ তো বটেই, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অনিশ্চিত। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের পর শামিকে তিন ম্য়াচের ওডিআই সিরিজের দলেও নির্বাচকরা রাখবেন বলে মনে করা হচ্ছে।

টি২০ সিরিজের দলে রাখা হয়নি ঋষভ পন্থকে। মনে করা হচ্ছে, তাঁকে বিশ্রাম দেওয়া হলো। তাছাড়া সঞ্জু স্যামসন দক্ষিণ আফ্রিকা সফরে বিধ্বংসী ফর্মে ছিলেন। তাঁকেই প্রথম পছন্দের উইকেটকিপার-ব্যাটার হিসেবে রেখেছেন নির্বাচকরা। পন্থের চেয়ে প্রাধান্যই দিলেন। দ্বিতীয় কিপার হিসেবে দলে রাখা হয়েছে ধ্রুব জুরেলকে। ফলে ব্রাত্য হয়ে গেলেন জিতেশ শর্মা।

রামনদীপ সিংকে টি২০ দলে রাখা হয়নি। সুযোগ দেওয়া হয়েছে নীতীশ কুমার রেড্ডিকে। দলে জায়গা হয়নি অলরাউন্ডার শিবম দুবের। চোট না সারায় ইংল্যান্ড সিরিজেও ভারতীয় দলে জায়গা হলো না রিয়ান পরাগের। অভিষেক শর্মা জায়গা ধরে রেখেছেন।

জানুয়ারির ২২ তারিখ কলকাতায়, ২৫ তারিখ চেন্নাইয়ে, ২৮ তারিখ রাজকোটে, ৩১ তারিখ পুণে ও ২ ফেব্রুয়ারি মুম্বইয়ে হবে পাঁচটি টি২০ আন্তর্জাতিক।

ভারতের টি২০ দল- সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটকিপার)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+