Mohammed Shami: শামি দিলেন সফল অস্ত্রোপচারের আপডেট, জাতীয় দলের তারকা মাঠে ফিরবেন কবে?
সফল অস্ত্রোপচার হল মহম্মদ শামির।বিশ্বকাপের পর থেকেই চোটের সমস্যায় ভুগছিলেন। চোটের জন্য জাতীয় দলেও ব্রাত্য কয়েক মাস ধরেই। গত সপ্তাহেই জানা গিয়েছিল আসন্ন আইপিএলে খেলতে পারবেন না বাংলা দলের তারকা পেসার। এবার শামি নিজেই দিলেন অস্ত্রোপচারের আপডেট।
মহম্মদ শামি সোমবার তাঁর গোড়ালির চোটের কারণে ভুগছিলেন বিশ্বকাপের পর থেকেই৷ সম্প্রতি অ্যাকিলিস টেন্ডন মেরামতের জন্য তাঁর গোড়ালিতে অস্ত্রোপচার করিয়েছেন। সেই অস্ত্রোপচার সফল হয়েছে৷ তবে তাঁর সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে এবং ক্রিকেটে ফিরে আসতে সময় লাগবে।

হাসপাতালের বেড থেকেই সমাজ মাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেছেন শামি। পোস্টে তিনি লিখেছেন তাঁর অস্ত্রোপচারের কথা। শামির অস্ত্রোপচার হয়েছে ব্রিটেনে৷ সমাজ মাধ্যমে বাংলা দলের তারকা ক্রিকেটার লিখেছেন, "এইমাত্র আমার অ্যাকিলিস টেন্ডনে একটি সফল হিল অপারেশন হয়েছে। রিকভারির জন্য কিছুটা সময় লাগবে তবে আমার নিজের পায়ে দাঁড়ানোর জন্য অধীর অপেক্ষায়৷ "
শামি অস্ত্রোপচারের পর প্রাথমিক রিহ্যাব পর্ব ইংল্যান্ডেই সারবেন। এমনটাই বোর্ড সূত্রের খবর। মার্চের দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরে বেঙ্গালুরুর এনসিএতে যোগ দিতে পারেন তিনি।
Just had a successful heel operation on my achilles tendon! 👟 Recovery is going to take some time, but looking forward to getting back on my feet. #AchillesRecovery #HeelSurgery #RoadToRecovery pic.twitter.com/LYpzCNyKjS
— 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@MdShami11) February 26, 2024
একদিনের বিশ্বকাপের পরই গোঁড়ালিতে চোটের সমস্যার মধ্যে পড়েছেন শামি।প্রথমে মুম্বইয়ে গিয়ে চোটের জায়গা পরীক্ষাও করান। ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে টি২০ সিরিজ, দক্ষিণ আফ্রিকা সফর এবং চলতি ইংল্যান্ড সিরিজেও তাঁর খেলা হয়নি এই চোটের কারণে। শামির অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে মুকেশ কুমার, আকাশদীপরা ভারতীয় দলে সুযোগ পেয়েছেন।
পাশাপাশি ২০২৪ আইপিএলেও খেলা হবে না শামির।মহম্মদ শামির অনুপস্থিততেই ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া৷ দলে একাধিক সিনিয়র ক্রিকেটার না থাকা সত্ত্বেও ভারতীয় দল ঘরের মাঠে দারুণ পারফর্ম করেছে৷
বিশ্বকাপের শুরুতে প্রথম একাদশে ছিলেন ব্রাত্য। কিন্তু সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন মহম্মদ শামি। একদিনের বিশ্বকাপে বাংলা দলের তারকা পেসার খেলেছেন সাতটি ম্যাচ।২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট প্রাপকও হয়েছেন মহম্মদ শামি। সাত ম্যাচ খেলে ২৪টি উইকেট পেয়েছেন শামি।
Wishing you a speedy recovery and good health, @MdShami11! I'm confident you'll overcome this injury with the courage that is so integral to you. https://t.co/XGYwj51G17
— Narendra Modi (@narendramodi) February 27, 2024
এদিকে শামির দ্রুত আরোগ্য কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে বার্তায় শামির দ্রুত সুস্থতা কামনা করেছেন মোদী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications