IND vs ENG: রাজকোটে খেলবেন শামি? সিদ্ধান্ত নেবেন কারা? জানিয়ে দিলেন দলের ব্যাটিং কোচ
মহম্মদ শামি কি রাজকোটে তৃতীয় টি২০ ম্যাচে খেলবেন? দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন ভারতীয় দলের তারকা পেসার। কলকাতা এবং চেন্নাই প্রথম দুটি টি২০ ম্যাচ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। কিন্তু ভারতীয় দলের প্রথম একাদশে স্থান হয়নি মহম্মদ শামির।
এই পরিস্থিতিতে মঙ্গলবার সিরিজের তৃতীয় টি২০ ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল। শামিকে নিয়ে প্রতিদিনের নিত্য নতুন আপডেট পাওয়া যাচ্ছে। সোমবার সকালেই জানা গিয়েছিল শামিকে টি২০ সিরিজে খেলানোর আপাতত পরিকল্পনা নেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের কারণ একদিনের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যই শামিকে তৈরি রাখা হচ্ছে।

যদিও সোমবার সন্ধ্যায় রাজকোটে টি২০ ম্যাচের আগে প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের নতুন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক শামিকে খেলানোর বিষয়টি গম্ভীর এবং সূর্য কুমার যাদবের ওপরই ছাড়লেন। অভিজ্ঞ পেসারের ফিটনেস নিয়ে যে কোনো সমস্যা নেই সেটা তিনি স্পষ্ট করে দিয়েছেন সীতাংশু।
তাঁর কথায়, শামির ফিটনেস নিয়ে কোন সমস্যা নেই। কিন্তু তিনি খেলবেন কি খেলবেন না সেটা নিয়ে অনেক পরিকল্পনা করতে হচ্ছে। আমার একার পক্ষে এই উত্তর দেওয়া সম্ভব নয়। শামিকে টি২০ ম্যাচে খেলিয়ে তাঁর ওপর ওয়ার্কলোড বাড়াতে চাইছেন না ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যে অধিনায়ক সূর্যকুমার যাদব এবং কোচ গৌতম গম্ভীরে নেবেন। তা স্পষ্ট করে দিলেন সীতাংশু কোটাক।
তাঁর কথায় শামিকে নিয়ে অবশ্যই আমাদের একটি পরিকল্পনা আছে আগামী একদিনের ম্যাচ গুলির জন্য। তবে আগামীকালের ম্যাচে শামিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্য কুমার। শামির ফিটনেস নিয়ে কোন সমস্যা নেই তবে এখন দেখতে হবে তিনি দলের পরিকল্পনার সঙ্গে কতটা মানিয়ে নিতে পারেন।
এর আগে শামি ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন। বাংলার হয়ে রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলিএবং বিজয় হাজারে তিনটি ফর্ম্যাটেই খেলেছেন। পুরো ফিট হতেই তিনি টি২০ সিরিজ এবং একদিনের দলে সুযোগ পেয়েছেন। তবুও শামির উপর কোন ভাবেই চাপ বৃদ্ধি করতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।
২০ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করবে ভারত। বুমরাহের খেলা নিয়ে অনিশ্চয়চা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। একান্তই বুমরাহ খেলতে না পারলে সেক্ষেত্রে শামিকে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ফলে শামিকে নিয়ে এখন থেকেই সাবধানী ভারত।












Click it and Unblock the Notifications