ভারতের ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন জাতীয় দলের এই নক্ষত্র
ইংল্যান্ডের মাটিতে ভারতের জার্সিতে ইতিহাস তৈরি করলেন মহম্মদ শামি
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের জার্সিতে নতুন ইতিহাস তৈরি করলেন মহম্মদ শামি। দ্রুততম ভারতীয় হিসেবে এক দিনের ক্রিকেটে ১৫০ উইকেট অর্জন করলেন শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে এই রেকর্ড তৈরি করলেন মহম্মদ শামি। এই ম্যাচে শুধু জসপ্রীত বুমরাহের কারণে নয়, মহম্মদ শামির জন্যও ইংল্যান্ডকে চেপে ধরতে সক্ষম হয়েছিল ভারত। এই ম্যাচে শামির সংগ্রহ বেন স্টোকস, জস বাটলার এবং ক্রেগ ওভার্টন।

১৫০ উইকেট সংগ্রহ করতে মাত্র ৮০টি ম্যাচ প্রয়োজন হয়েছে শামির। এর ফলে তিনি ভেঙে দিলেন অজিত আগরকরের রেকর্ড। ৯৭ ম্যাচে ১৫০ উইকেট নিয়ে এই রেকর্ড এত দিন দখল করে রেখেছিলেন আগরকর। ভারতীয়দের মধ্যে প্রথম হলেও বিশ্ব ক্রিকেটে তৃতীয় দ্রুততম বোলার হিসেবে তিনি ১৫০ ওডিআই উইকেট সংগ্রহ করেছেন। যৌথ ভাবে আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানের সঙ্গে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। দ্রততম ১৫০ ওডিআই উইকেট সংগ্রাকারীদের তালিকায় শীর্ষে রয়েছেন মিচেল স্টার্ক। তিনি ৭৭ ম্যাচে এই নজির স্থাপন করে শীর্ষ স্থানে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের কিংবদন্তি সাকলিন মুস্তাক। তিনি ৭৮ ম্যাচ সময় নিয়েছিলেন ১৫০ উইকেট সংগ্রহ করতে।
টি-২০ সিরিজে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে পরাজিত করার পর ওডিআই সিরিজে প্রথম ম্যাচ জিতে ব্রিটিশ দলটির উপর চাপ বাড়িয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচের টি-২০ সিরিজের মতোই তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত যার মধ্যে প্রথম ম্যাচ জেতার ফলে শেষ দুই ম্যাচের একটি জিতলেই সিরিজ পকেটে পুরবে ভারত। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ৩০ রান করেন জস বাটলার। ইংলিশ ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেননি ঠিক মতো। ইংল্যান্ডের চার জন ব্যাটসম্যান ০ রানে প্যাভিলিয়নে ফেরেন। জসপ্রীত বুমরাহ ৬ উইকেটের পাশাপাশি ৩ উইকেট পান মহম্মদ শামি এবং ১টি উইকেট পান প্রসিদ্ধ কৃষ্ণ। ভারতের হয়ে একাই ৭৬ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ৫৮ বলে ৭৬ রান করেন রোহিত শর্মা। ৫৪ বলে ৩১ রান করে শিখর ধাওয়ান। এই ম্যাচে মহম্মদ শামি ৭ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৩১ রান খরচ করে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট সংগ্রহ করেছিলেন।












Click it and Unblock the Notifications