ক্রিকেটে ফিরলেন শামি, হাসিনের বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুমকি, বাড়িতে হাজির পুলিশ

অনুশীলনে ফিরলেন মহম্মদ শামি, হাসিন জাহানের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথে শামি।

মহম্মদ শামি ফিরে এলেন ক্রিকেটে। আর কোনও সমঝোতা নয় ,সেটাও জানিয়ে দিয়েছেন ভারতের এই পেসার। বাইশ গজে ফেরার লড়াইয়ের পাশাপাশি জানিয়ে দিলেন তিনি এবার হাসিন জাহিনের বিরুদ্ধে আইনি পথেই হাঁটবেন।

ক্রিকেটে ফিরলেন শামি,বাড়িতে হাজির পুলিশ

গত দশদিন ধরে মহম্মদ শামির বিরুদ্ধে একের পর এক অভিযোগে অস্থির করে দিয়েছেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। তারপর থেকে আর ক্রিকেট থেকে দূরে সরে গিয়েছিলেন শামি। রবিবার গাজিয়াবাদে অনুশীলন করতে নামেন তিনি। নেটে ব্যাট ও বল দুইয় করেন শামি।

শামি ফের একবার জানিয়েছেন , তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীণ, এবং তিনি এও আত্মবিশ্বাসী যে এইসব ভুল প্রমাণিত হয়ে ফের ক্রিকেট ফিরতে পারবেন তিনি। হাসিনের বিরুদ্ধে আইনি রাস্তায় যাওয়ার জন্য তাঁর দিকেই আঙুল তুলেছেন মহম্মদ শামি। জানিয়েছেন হাসিন সমঝোতার রাস্তায় না হাঁটায় তার সামনে আইনি পথ ছাড়া কোনও উপায় খোলা ছিল না।

রবিবার প্রথমবার অনুশীলনে নামার পর তিনি আরও বলেছেন, 'এই সব অভিযোগ আমার ক্রিকেট-কেরিয়ার শেষ করার ও মানসিক ভাবে বিপর্যস্ত করার একটি কৌশল। ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখার সঙ্গে আমার কথা হয়েছে ইতিমধ্যেই। বোর্ড-কে অনুরোধ করেছি তদন্তের কাজ দ্রুত শেষ করার জন্য। নির্দোষ প্রমাণিত হলে মাঠে নামতে পারব। এই বিতর্কের ফলে আমার ক্রিকেট যাতে ক্ষতিগ্রস্ত না হয়, মাঠে নেমে পারফরম্যান্সে যাতে কোনও প্রভাব না পড়ে, তার জন্যই মাঠে নেমে পড়লাম।'

রবিবার উত্তরপ্রদেশের আমরোহায় শামির গ্রামের বাড়িতে গিয়েছিল কলকাতা পুলিশের তদন্তকারী দল। কিন্তু শামিকে সেখানে না পেয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন লালবাজারের পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, শামির প্রতিবেশীদের সঙ্গেও কথা বলেছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+