হার্দিক পান্ডিয়ার চোট, আইসিসি বিশ্ব একাদশে সুযোগ মহম্মদ শামির
আইসিসি বিশ্ব একাদশে হার্দিক পান্ডিয়ার বদলে সুযোগ পেলেন মহম্মদ শামি।
আইসিসি বিশ্ব একাদশে হার্দিক পান্ডিয়ার বদলে সুযোগ পেলেন মহম্মদ শামি। হার্দিক চোট পেয়ে ছিটকে যাওয়ায় বাংলার পেসারের কাছে বিশ্ব একাদশের জায়গা খুলে গিয়েছে। চ্যারিটি ম্যাচে ৩১ মে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি টি২০ খেলবে আইসিসি বিশ্ব একাদশ। ভারতের থেকে দীনেশ কার্তিকও প্রথম দলে সুযোগ পেয়েছেন।

বিশ্ব একাদশের অধিনায়কত্ব করবেন ইয়ন মর্গ্যান। ভারত, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও পাকিস্তান থেকে খেলোয়াড়রা দলে সুযোগ পেয়েছেন।
দলে রয়েছেন ভারতের দীনেশ কার্তিক, মহম্মদ শামি। পাকিস্তানের শাহিদ আফ্রিদি ও শোয়েব মালিক। বাংলাদেশের শাকিব আল হাসান ও তামিম ইকবাল। শ্রীলঙ্কার থিসারা পেরেরা, ইংল্যান্ডের ইয়ন মর্গ্যান, আদিল রশিদ, নিউজিল্যান্ডের মিচেল ম্যাকক্লেনেঘন, ও আফগানিস্তানের রশিদ খান।
প্রসঙ্গত, গত বছর ঝড়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের স্টেডিয়াম সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সেটিকে নতুন করে গড়ে তুলতে লর্ডসে এই চ্যারিটি ম্যাচের আয়োজন করা হয়েছে। এর থেকে প্রাপ্ত অর্থ স্টেডিয়াম তৈরিতে ব্যবহার করা হবে।












Click it and Unblock the Notifications