ফ্লিকে কাত শিবলাল, আজহারের কাছেই সভার লিঙ্ক পাঠাল সৌরভের বিসিসিআই

বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা। তাতে যোগ দেওয়া নিয়েই তুমুল চাপানউতোর শুরু হয়েছিল হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে। অবশেষে দুরন্ত ফ্লিকে ম্যাচ জেতানো ইনিংসই খেললেন প্রশাসক মহম্মদ আজহারউদ্দিন।

আজহারের কাছেই সভার লিঙ্ক পাঠাল সৌরভের বিসিসিআই

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে কয়েক মাস ধরেই চলছে তুমুল ডামাডোল। সভাপতি মহম্মদ আজহারউদ্দিনের বিরোধী গোষ্ঠী ক্রিকেট প্রশাসনে ফিরিয়ে আনতে চাইছেন শিবলাল যাদবকে। বয়সভিত্তিক দলে সুযোগ করে দেওয়ার জন্য ফাহিমের মাধ্যমে একেকজন ক্রিকেটারের থেকে ১৪ লাখ টাকা করে নেওয়ার অভিযোগও উঠেছে আজহার-শিবিরের দিকে। যদিও আজহারের দাবি, সভাপতি হওয়ার পর থেকেই সততা ও পেশাদারিত্ব বজায় রেখে যেভাবে কাজ করছি সেটা অনেকে সহ্য না করতে পেরে ভিত্তিহীন অভিযোগ তুলছে।

আজহারের কাছেই সভার লিঙ্ক পাঠাল সৌরভের বিসিসিআই

এরই মধ্যে গত সপ্তাহে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব আর বিজয়ানন্দ জানিয়ে দেন, সংস্থার বার্ষিক সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী শিবলাল যাদবকেই বোর্ডের বৈঠকে এইচসিএ-র প্রতিনিধি হিসেবে পাঠানোর বিষয়ে সকলে সহমত হয়েছেন। যদিও আজহারের দাবি, গোটা প্রক্রিয়াটাই বেআইনি। কারণ, তুমুল হৈ-হট্টগোলের মধ্যে তিনি সভা ছেড়ে চলে গিয়েছিলেন। তাঁর ঘনিষ্ঠরাও সভা ত্যাগ করেন। ফলে সংস্থার সংবিধান অনুযায়ী শিবলালকে নিয়ে সিদ্ধান্ত বেআইনি। তাছাড়া লোধা সংস্কারের ফলে কেউ রাজ্য ক্রিকেট সংস্থা ও বোর্ড মিলিয়ে ৯ বছরের বেশি থাকতে পারেন না। সেখানে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিবলাল ক্রিকেট প্রশাসনে ১৭ বছর ছিলেন।

আজহারের কাছেই সভার লিঙ্ক পাঠাল সৌরভের বিসিসিআই

সম্প্রতি আজহার দিল্লিতে গিয়ে বোর্ড সচিব জয় শাহের পাশাপাশি কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখাও করেন বলে জানা গিয়েছে। ২০১৯ সালের ৩ অক্টোবর এইচসিএ-র এমারজেন্সি স্পেশাল জেনারেল বডি মিটিংয়ের সিদ্ধান্তই আজহারের ঢাল ছিল। জানা গিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড আইনগত সব দিক খতিয়ে দেখে এদিনের ভার্চুয়াল মিটিংয়ের লিঙ্ক আজহারের কাছেই পাঠান। বাড়িতে বসেই সভায় যোগ দেন প্রাক্তন ভারত অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+