করোনার জড়তা কাটিয়ে গ্রামের বাড়িতে অনুশীলন শুরু ভারতীয় ফাস্ট বোলারের

করোনার জড়তা কাটিয়ে গ্রামের বাড়িতে অনুশীলন শুরু ভারতীয় ফাস্ট বোলারের

করোনা ভাইরাসের জেরে জারি থাকা জড়তা কাটিয়ে অনুশীলনে নামলেন টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার মহম্মদ শামি। গ্রামের বাড়িতে ভাইদের সঙ্গে নেট প্র্যাকটিস করতে দেখা গিয়েছে বাংলার ফাস্ট বোলারকে। এতদিন পর পুরনো ছন্দেই তাঁকে সঠিক জায়গায় বল ফেলতে দেখে উচ্ছ্বসিত হয়েছেন দেশের ক্রিকেট প্রেমীরা।

গ্রামের বাড়িতে অনুশীলনে শামি

করোনা ভাইরাসের জেরে লকডাউন জারি হতেই উত্তরপ্রদেশে নিজের গ্রামের বাড়িতে ফিরে যান টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার মহম্মদ শামি। পারিবারিক ফার্ম হাউসে তাঁকে শারীরিক কসরত করতেও দেখা গিয়েছে একাধিকবার। তবে নেট প্র্যাকটিস এই প্রথম। শামিরই পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, পুরনো মেজাজে দৌড়ে এসে একের পর এক ডেলিভারি করে চলেছেন ভারতীয় ফাস্ট বোলার। বল ব্যাটে লাগাতে কালঘাম ছুটছে ব্যাটসম্যানের।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বের ২১৩টি দেশের ১১ কোটিরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন পাঁচ লক্ষ কুড়ি হাজারেরও বেশি মানুষ। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৬২ লক্ষ মানুষ। কেবল ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছয় লক্ষ তিরিশ হাজারে পৌঁছে গিয়েছে। ১৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন তিন লক্ষ আশি হাজারেরও বেশি মানুষ।

কবে শুরু হবে ক্রিকেট

কবে শুরু হবে ক্রিকেট

দেশজুড়ে জারি থাকা বিচ্ছিন্ন লকডাউনের জেরে ক্রিকেট শুরু করতে পারছে না বিসিসিআই। ক্রিকেটাররা ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করলেও গোটা টিম ইন্ডিয়া সম্বিলিত ভাবে কবে প্রস্তুতি শুরু করবে, তা কেউ হলফ করে বলে দিতে পারছে না। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অগাস্টের আগে বিরাট কোহলিদের অনুশীলন শিবির শুরু করা সম্ভব নয়।

আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ

আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ

করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে চলতি বছর আইপিএল দেশের বাইরেও হতে পারে বলে আভাস দিয়েছে বিসিসিআই। অন্যদিকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা নিয়ে দোটনায় রয়েছে আইসিসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+