বিশ্বসেরা হলেন ভারতের মহম্মদ শামি, বিস্তারিত জানতে পড়ুন

বিশ্বসেরা হলেন ভারতের মহম্মদ শামি, বিস্তারিত জানতে পড়ুন

ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিন উইকেট নেন মহম্মদ শামি। ম্যাচের দ্বিতীয় ইনিংসে এই ভারতীয় বোলারের ঝুলিতে যায় চার উইকেট। সেই সঙ্গেই টেস্ট ক্রিকেটে অনন্য নজিরের মালিক হয়েছেন মহম্মদ শামি।

শেষ দুই বছর

শেষ দুই বছর

বিশেষজ্ঞরা বলেন, টেস্টের দ্বিতীয় ইনিংসে অনেক বেশি ভয়ঙ্কর মহম্মদ শামি। তা যে পুরোপুরি সঠিক, বোঝা যায় পরিসংখ্যানে। শেষ দুই বছরে ভারতীয় দলের জার্সিতে ২০টি টেস্ট ম্যাচ খেলেছেন পেসার রিভার্স সুইং স্পেশালিস্ট মহম্মদ শামি। সবকটি টেস্টের দ্বিতীয় ইনিংস মিলিয়ে মোট ৫১টি উইকেট নিয়েছেন তিনি।

সবার আগে শামি

সবার আগে শামি

শেষ দুই বছরের এই পরিসংখ্যানে বিশ্বের তাবড় বোলারদের পিছনে ফেলে দিয়েছেন মহম্মদ শামি। তাঁর পিছনে রয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কমিন্স ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা।

কমিন্স ও রাবাডা

কমিন্স ও রাবাডা

গত দুই বছরে ১৮টি টেস্ট খেলেছেন অজি পেসার প্যাট কমিন্স। সবকটি টেস্টের দ্বিতীয় ইনিংস মিলিয়ে তাঁর ঝুলিতে রয়েছে ৪৮টি উইকেট। দুই ম্যাচ কম খেলে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা ৩৪টি উইকেট নিয়েছেন।

তালিকায় জাদেজা ও বুমরা

তালিকায় জাদেজা ও বুমরা

গত দুই বছরের ভারতের হয়ে খেলা টেস্ট ম্য়াচগুলির দ্বিতীয় ইনিংস মিলিয়ে ৩২ ও ২৯টি উইকেট নিয়ে যথাক্রমে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+