সেমি-ফাইনালে নেই মহম্মদ শামি, তাতে অবাক হয়েছেন তাঁর কোচ

সেমি-ফাইনালে নেই মহম্মদ শামি, তাতে এবাক হয়েছেন তাঁর কোচ

বিশ্বকাপের প্রথম থেকেই ভারতীয় দলের প্রথম একাদশে সুযোগ পাননি। চোটগ্রস্ত ভুবনেশ্বর কুমারের পরিবর্তে আফগানিস্তানের বিরুদ্ধে টুর্নামেন্টে প্রথমবার ভারতের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পান মহম্মদ শামি। সেই ম্যাচে হ্যাটট্রিক সহ ৪ উইকেট নিয়ে দলে নিজের প্রয়োজনীয়তা প্রমাণ করেন বাংলার পেসার। সব মিলিয়ে টুর্নামেন্টে মাত্র ৪ ম্যাচ খেলে ১৪ উইকেট নেন শামি।

সেমি-ফাইনালে নেই মহম্মদ শামি, তাতে অবাক হয়েছেন তাঁর কোচ

তা সত্ত্বেও এই ডান হাতি ফাস্ট বোলারকে ছাড়াই ভারতীয় টিম ম্যানেজমেন্ট সেমি-ফাইনালের দল নির্বাচন করায় অবাকই হয়েছেন শামির কোচ বহরুদ্দিন সিদ্দিকি। রীতিমতো ক্ষিপ্ত শামির এই কোচের কথায়, যে খেলোয়াড় বিশ্বকাপের মতো মঞ্চে অন্যান্যদের থেকে তুলনামূলক কম ম্যাচ খেলেও এতগুলো উইকেট নেন, তাঁকে কোন যুক্তিতে দলের বাইরে রাখা হয়। একজন ফাস্ট বোলারের কাছ থেকে এর থেকে ভালো আর কী আশা করা যায় বলে প্রশ্নও করেছেন বহরুদ্দিন সিদ্দিকি।

তিনি ভেবেছিলেন গুরুত্বহীন হওয়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে কেবল বিশ্রাম দেওয়ার জন্যই শামিকে বসানো হয়েছিল। কিন্তু টিম ইন্ডিয়ার সেই সিদ্ধান্ত যে দীর্ঘ মেয়াদি, তা তিনি আঁচ করতে পারেননি বলেও জানিয়েছেন হ্যাটট্রিক ম্য়ান মহম্মদ শামির কোচ বহরুদ্দিন সিদ্দিকি।

এতগুলো উইকেট নিলেও ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে লিগের ম্যাচে বেশ কিছু রানও দেন মহম্মদ শামি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শামির বাদ যাওয়ার পিছনে একেই কারণ হিসেবে দেখছে ক্রিকেট মহলের একটা অংশ। কিন্তু সেই যুক্তি মানতে রাজি নন বহরুদ্দিন। তাঁর কথায়, বিশ্বকাপে শামি যা ছন্দে ছিলেন, তাঁকে বাদ দিয়ে ভুল করেছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+