Mohammad Shami: মহানুভবতার পরিচয় দিলেন শামি, পাহাড়ি রাস্তায় বাঁচালেন মানুষের প্রাণ, দেখুন ভিডিও

বল হাতে বিশ্বকাপে দাপুটে পারফরম্যান্স করেছেন। ২৪ উইকেট নিয়ে একদিনের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারীও হয়েছে‌ন। মাঠে আসামান্যট পারফরম্যান্সের পর মাঠের বাইরেও মহানুভবতার পরিচয় দিলেন মহম্মদ শামি। পাহাড়ী রাস্তায় এক ব্যক্তির প্রাণ বাঁচালেন ভারতীয় দলের তারক পেসার। বিশ্বকাপে অনেক ম্যাচেই কঠি‌ন সময়ে ভারতীয় দলের উদ্ধারকর্তা হয়েছেন বাংলা দলের এই পেসার। পাহাড় সফরে যাওয়ার পথে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ালেন শামি।

ঠিক কী হয়েছিল ঘটনাটি? সেই বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়াতে বিস্তারিত বিরণ তুলে ধরেছেন ভারতীয় দলের তারকা পেসার। একটি ভিডিও শেয়ার করেছেন শামি। নৈনিতালের রাস্তায় মহম্মদ শামির গাড়ির সামনে আরেকটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। নৈনিতালের হিল রোডে এই দুর্ঘটনা ঘটে। টিম ইন্ডিয়ার তারকা বোলার তৎপরতায় জীবন রক্ষা পায় গাড়িতে থাকা ওই ব্যক্তির।

মহম্মদ শামি

শামির পোস্ট করা ভিডিও-তে দেখা যাচ্ছে একটি সাদা গাড়ি রাস্তার ধারে খাদে পড়ে আছে। গাড়িতে থাকা আহত ব্যক্তির সেবায় এগিয়ে আসেন ভারতীয় দলের তারকা। নিজের হাতেই‌ প্রাথমিক চিকিৎসাও করেন। তাঁর তৎপরতায় জীবন‌ ফিরে পান দুর্ঘটনাইর কবলে পড়া ব্যক্তিটি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগে‌নি।

এই ভিডিও-র সঙ্গে শামি লিখেছেন, 'ওনি অত্যন্ত ভাগ্যবান, ঈশ্বর তাঁকে দ্বিতীয় জন্ম দিয়েছেন। নৈনিতালের (হিল রোডে) পাহাড়ি রাস্তায় আমার গাড়ির ঠিক সামনেই ওনার গাড়িটি পাহাড় থেকে নীচে পড়ে যায়। আমরা তাঁকে নিরাপদে উদ্ধার করে আনি।"


উল্লেখ্য শামি নৈনিতালে গিয়েছিলেন একটি স্কুলের অনুষ্ঠানে অংশ নিতে। শামির ভাগ্নি নৈনিতালের সেন্ট মেরি কনভেন্ট স্কুলে পড়াশুনা করে। সেই স্কুলের একটি অনুষ্ঠানে অতিথি হিসাবে যান ভারতীয় দলের এই ক্রিকেটার। এর আগে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেছিলেন মহম্মদ শামি। সেই ছবিও পোস্ট করেছেন বাংলা দলের এই ক্রিকেটার।

২৪ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী হলে‌ন মহম্মদ শামি। সাত ম্যাচ খেলে ২৪টি উইকেট পেয়েছেন। এরমধ্যে আছে ৭ উইকেট ‌নেওয়ার নজিরও।শামি খেলেছেন সাতটি ম্যাচ।এই বিশ্বকাপে শামি তার থেকে বেশ কিছুটা পরে খেলা শুরু করেছেন। কিন্তু তারপর এই উইকেট শিকারের দিক দিয়ে তাকে টপকে গিয়েছেন বাংলার হয়ে খেলা এই পেসার। শামির এই নিয়ে তৃতীয় বার বিশ্বকাপ খেললেন.

বিশ্বকাপ শেষে দলের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে শামিকেও বিশ্রাম দেওয়া হয়েছে। আপাতত তিনি নিজের মতো করে ছুটি কাটাচ্ছেন।ভারতীয় দল আপাতত অস্ট্রেলিয়ার সঙ্গে টি২০তে খেলছে দেশের মাটিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+