T20 World Cup: মন্দিরে বিশ্বকাপ ট্রফি নিয়ে গেলেন রোহিত, শামি-কোহলি পেলেন ভালো পারফরম্যান্সের পুরস্কার

২০২৪ সালের টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ৫৩ দিন আগে টি২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। দেশে ফিরে মুম্বইতে হয়েছে ট্রফি জয়ের জমকালো সেলিব্রেশন। ৪ জুন সারা মুম্বই মেতে ছিল বিরাট রোহিতদের নিয়ে, এরপর থেকে মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দফতরে রাখা ছিল বিশ্বকাপের ট্রফি।

বুধবার সন্ধ্যায় টি২০ বিশ্বকাপ ট্রফি নিয়ে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গেলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সঙ্গে ছিলেন বোর্ড সচিব জয় শাহ। মন্দিরের বিগ্রহের সামনে রাখা হয় ট্রফি। মন্দিরে পুজো দেন তাঁরা। প্রার্থনা করেন ভারতীয় ক্রিকেটের আরও সাফল্যের জন্য।

T20 World

এদিকে বুধবার একটি বেসরকারি সংস্থার উদ্যোগে ক্রিকেট মাঠের সেরাদের পুরস্কৃত করা হল। ২০২৩ সালের সেরা পারফরম্যান্সের জন্য বিরাট কোহলি , রোহিত শর্মা , মহম্মদ শামিরা পুরস্কার জিতলেন, জীবনকৃতি সম্মান পেলেন রাহুল দ্রাবিড়।


ফিল সল্ট বর্ষসেরা পুরুষদের টি২০ ব্যাটার হিসেবে পুরস্কার পেলেন। ঘরোয়া সার্কিটে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য সাই কিশোর ডোমেস্টিক ক্রিকেটার অফ দ্য ইয়ার হিসেবে স্বীকৃত হন। বিরাট কোহলি বর্ষসেরা পুরুষদের ওডিআই ব্যাটারের পুরস্কার জিতে নিয়েছিলেন, এবং মহম্মদ শামি বর্ষসেরা পুরুষদের ওডিআই বোলার নির্বাচিত হন। ২০২৩ সালের ক্রিকেটার অফ দ্য ইয়ান হয়েছেন রোহিত শর্মা। সেরা প্রশাসক হয়েছেন জয় শাহ।

রোহিত শর্মা বলেন, মেনস ইন্টারন্যাশনাল ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরষ্কার প্রাপ্তি একটি দারুণ অভিজ্ঞতা। এটি প্রতিটি ম্যাচে কঠোর পরিশ্রম এবং সংকল্পের স্বীকৃতি। আমি এই সম্মানের জন্য সংস্থার কাছে কৃতজ্ঞ এবং এই সম্নান আগামী দিনে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+