মহম্মদ সামির বিরুদ্ধে একাধিক নারী সম্ভোগের অভিযোগ! ফেসবুকে চাঞ্চল্যকর পোস্ট স্ত্রীর

স্বামী মহম্মদ সামির বিরুদ্ধে একাধিক নারী সম্ভোগের অভিযোগ আনলেন স্ত্রী হাসিন জাহান। এই নিয়ে তাঁর নিজস্ব ফেসবুকে একাধিক পোস্টও করেছেন সামির স্ত্রী।

দোলের দিনে স্বামী তথা জাতীয় ক্রিকেট দলের পেসার মহম্মদ সামির সঙ্গে রঙ খেলার ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন হাসিন জাহান। এমনকী, ওই সব পোস্টে শিশুকন্যার সঙ্গে তাঁর ও সামির ছবিও ছিল। মহম্মদ সামিও আবার অন্যদিকে তাঁর টুইটার হ্যান্ডেলে একটি গেট টুগেদারের ছবিও পোস্ট করেছিলেন। যে ছবিতে দেখা গিয়েছে জাতীয় ক্রিকেট দলের উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহার বাড়িতে ডিনার করছেন সামি এবং তাঁর স্ত্রী।

ক্রিকেট মহলে আলোড়ন, সামির স্ত্রীর বিস্ফোরক অভিযোগ

এমন সুখ মুহূর্তের এই সব ছবি পোস্টের মধ্যেই ঘটে গেল বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা। স্বামী মহম্মদ সামির বিরুদ্ধে একাধিক নারী সম্ভোগের অভিযোগ আনলেন স্ত্রী হাসিন জাহান। এই নিয়ে তাঁর নিজস্ব ফেসবুকে একাধিক পোস্টও করেছেন সামির স্ত্রী।

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FAnamarziya54%2Fposts%2F1217441631721182&width=500" width="500" height="547" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true"></iframe>

একটি পোস্টে সামির স্ত্রী হাসিন একাধিক মেসেঞ্জার চ্যাটের কথোপকথনের স্ক্রিন শট পোস্ট করেছেন। পোস্টগুলিতে বোঝাই যাচ্ছে এক মহিলা ও পুরুষের মধ্যে কথোপকথন চলছে। তবে, এই মেসেজ্ঞার অ্যাকাউন্টিট আদৌ সামির কি না তা নিশ্চিত হয়নি এই সব পোস্টে। যদিও, পোস্টে হাসিনের দাবি এই মেসেঞ্জারের কথোপকথনের পিছনের পুরুষটি আসলে মহম্মদ সামি।

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FAnamarziya54%2Fposts%2F1217407025057976&width=500" width="500" height="626" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true"></iframe>

সামির সঙ্গে এক মহিলার ছবিও ফেসবুকে পোস্ট করেছেন হাসিন। তাঁর দাবি, ছবিতে সবুজ সালোয়ার কামিজের মহিলা আসলে তাঁর স্বামী সামির প্রেমিকা।

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FAnamarziya54%2Fposts%2F1217359495062729&width=500" width="500" height="713" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true"></iframe>

আরএকটি পোস্টে হাসিন নাগপুরের এক তরুণীর কিছু খোলামেলা ছবি পোস্ট করেছেন। এই পোস্টেই কয়েকটি হোয়াটসঅ্য়াপের উত্তেজক চ্যাটও শেয়ার করেছেন হাসিন। তাঁর দাবি, ছবির মহিলার নাম মঞ্জু এবং তাঁকে সকলে নাগপুরের নাগিন বলেই চেনে। একটি মোবাইল নম্বরও শেয়ার করেছেন হাসিন। তাঁর দাবি এই নম্বরটি মঞ্জুর।

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FAnamarziya54%2Fposts%2F1217354455063233&width=500" width="500" height="618" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true"></iframe>

অন্য একটি পোস্টে এক মহিলার ছবি শেয়ার করেছেন হাসিন। এই পোস্টেও হাসিনের দাবি এই মহিলা করাচির এবং ইনি একজন যৌনকর্মী। ছবির মহিলার নাম আলিশাবা বলেও দাবি করেছেন হাসিন। এই পোস্টেও একাধিক উত্তেজক হোয়াটস্য অ্য়াপ চ্যাট শেয়ার করেছেন হাসিন।

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FAnamarziya54%2Fposts%2F1217250651740280&width=500" width="500" height="626" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true"></iframe>

অন্য একটি পোস্টেও ফের একবার নাগপুরের মঞ্জু মিশ্রা নামে এক মহিলার ছবি শেয়ার করেছেন হাসিন।

সামি ও তাঁর স্ত্রী হাসিনের প্রেম নিয়ে ভারতী ক্রিকেট মহলে আলোচনার শেষ নেই। অনেকেই তাঁদেরকে 'মেড-ফর ইচ আদার কাপল' বলে ডেকে থাকেন। স্ত্রীর সঙ্গে নানা ভঙ্গিমার ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করে মৌলবাদীদের হুমকির সম্মুখিন হয়েছেন সামি। এই নিয়ে কম বিতর্ক হয়নি। কিছুদিন আগেও সামিকে চোখ রাঙানি দিয়েছে মুসলিম মৌলবাদীরা।

স্বাভাবিকবাবেই সামির স্ত্রী হাসিনের আনা অভিযোগের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি ভারতীয় ক্রিকেট মহল। উত্তর প্রদেশের ছেলে হলেও সামির ক্রিকেটের বেড়ে ওঠা এই কলকাতায়। অত্যন্ত দুঃস্থ অবস্থা থেকে তিনি জাতীয় ক্রিকেট দলের দরজাটা খুলতে পেরেছিলেন। এই কলকাতার বুকেই স্ত্রী হাসিনের সঙ্গে প্রেম-ভালোবাসা এবং বিবাহ।

ক্রিকেট মহলে আলোড়ন, সামির স্ত্রীর বিস্ফোরক অভিযোগ

হাসিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে, সামিও এখন ধর্মশালায়। তাঁরও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+