মজার মুহূর্ত উপহার দিলেন রিজওয়ান, স্মিথকেই জিজ্ঞাসা করলেন তাঁর বিরুদ্ধে পাকিস্তানের ডিআরএস নেওয়া ঠিক হবে কি না

মজার মুহূর্ত উপহার দিলেন রিজওয়ান, স্মিথকেই জিজ্ঞাসা করলেন তাঁর বিরুদ্ধে পাকিস্তানের ডিআরএস নেওয়া ঠিক হবে কি না

বাইশ গজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার লড়াইয়ের মধ্যেই হালকা মেজাজে পাওয়া গেল পাকিস্তানের উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ান এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথকে।

মজার মুহূর্ত উপহার দিলেন রিজওয়ান, স্মিথকেই জিজ্ঞাসা করলেন তাঁর বিরুদ্ধে পাকিস্তানের ডিআরএস নেওয়া ঠিক হবে কি না

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ইনিংসের ৭১ নম্বর ওভারে নুয়ান আলির বল স্টিভ স্মিথের প্যাডে লাগলে আউটের আবদন জানায় পাকিস্তান। আম্পায়ার সেই আবেদনে সারা না দেওয়ায় ডিআরএস নেওয়া হবে কি না সেই নিয়ে সন্দিহান হয়ে পড়ে পাকিস্তান। সেই সময়ে ৫৪ রানে ব্যাটিং করছিলেন স্টিভ স্মিথ। শেষ পর্যন্ত ডিআরএস না নিলেও স্মিথের সঙ্গে মজায় মাতেন রিজওয়ান। স্মিথার কাছে এগিয়ে এসে তাঁর কাঁধে হাত রেখে প্রাক্তন অজি অধিনায়ককে পাক উইকেটরক্ষক জিজ্ঞাসা করেন, তাঁর দলের ডিআরএস নেওয়া উচিৎ কি উচিৎ নয়। শেষ পর্যন্ত ৮৬ ওভারে ব্যক্তিগত ৭২ রানে হাসান আলির বলে ফাহিম আসরফের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন স্মিথ।

এই পুরো মুহূর্তের ভিডিও টুইট করেছে পাকিস্তান ক্রিকেট। স্মিথের সঙ্গে রিজওয়ানের এই মস্করা বেশ ভাল মতোই গ্রহণ করেছেন ক্রিকেটপ্রেমীরা। অনেকেই প্রশংসা জানিয়েছেন এই বন্ধুত্বপূর্ণ আচরণের।

দ্বিতীয় টেস্টে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। প্রথম দিনের খেলা শেষে পাকিস্তানের রান ২৫১/৩। অপরাজিত শতরনা করে ক্রিজে রয়েছেন উসমান খোয়াজা। ১৩টি চার এবং একটি ছয়ের সৌজন্যে ২৬৬ বলে ১২৭ রানে অপরাজিত রয়েছেন খোয়াজ। তাঁর সঙ্গে অপরাজিত রয়েছেন ন্যাথান লিয়ঁ।

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের সফররত অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। একটা সময়ে এই সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল যখন অল্প সময়ের ব্যবধানে ডেভিড ওয়ার্নার এবং মার্নাস লবুসচাঙের উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৩৬ বলে ফাহিম আসরফের বলে উইকেটের পিছনে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ওয়ার্নার। রান আউট হন মার্নাস। তবে, উসমান খোয়াজা এবং স্টিভ স্মিথ নতুন করে ম্যাচে অস্ট্রেলিয়াকে নিয়ন্ত্রণ নিতে সাহায্য করেছেন। ওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচ ড্র হওয়ার পর এই ম্যাচে জয়ের লক্ষ্যে মরিয়া থাকবে দুই দলই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+