বাবরকে সরিয়ে আইসিসির বিচারে শীর্ষ স্থানে জায়গা করে নিলেন এই পাকিস্তানি, প্রথম দশে নেই বিরাট-রোহিত-রাহুল

বাবরকে সরিয়ে আইসিসির বিচারে শীর্ষ স্থানে জায়গা করে নিলেন এই পাকিস্তানি, প্রথম দশে নেই বিরাট-রোহিত-রাহুল

আইসিসি প্লেয়ার্স র্য়াঙ্কিং-এ বাবর আজমকে সরিয়ে শীর্ষ স্থানীয় ব্যাটসম্যান হিসেবে জায়গা করে নিলেন মহম্মদ রিজওয়ান। এশিয়া কাপে একের পর এক অর্ধ-শতরান করার সৌজন্যে আইসিসি'র টি-২০ ব্যাটসম্যানদের ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন রিজওয়ান। চলতি এশিয়া কাপে হংকং-এর বিরুদ্ধে ৫৭ বলে ৭৮ রান করেন রিজওয়ান এবং ভারতের বিরুদ্ধে সুপার ফোরে অত্যন্ত কার্যকারী ৫১ বলে ৭১ রানের ইনিংস খেলেন তিনি।

বাবরকে সরিয়ে আইসিসির বিচারে শীর্ষ স্থানে জায়গা করে নিলেন এই পাকিস্তানি, প্রথম দশে নেই বিরাট-রোহিত-রাহুল

তৃতীয় পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে আইসিসি ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন মহম্মদ রিজওয়ান। ১১৫৫ দিন শীর্ষ স্থান দখল করে রেখেছিলেন বাবর আজম। বাবরের আগে এই কৃতিত্ব অর্জন করেন মিসবা উল হক। মিসবা ৩১৩ দিন শীর্ষ স্থানে ছিলেন। ২০০৮ সালের ২০ এপ্রিল থেকে ২৭ ফেব্রুয়ারি ২০০৯ পর্যন্ত মিসবা প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে শীর্ষ স্থান আলোকিত করে রেখেছিলেন।

আইসিসি'র সদ্য প্রকাশিত তালিকা অনুযায়ী ৮১৫ রেটিং নিয়ে শীর্ষ স্থানে রয়েছে রিজওয়ান। ৭৯৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছেন বাবর। এ বারের এশিয়া কাপে এখনও পর্যন্ত ব্যাটে রান নেই বাবরের। তিন ম্যাচে পাকিস্তানের অধিনায়ক করেছেন মাত্র ৩৩ রান। সেই কারণে কিছুটা পিছিয়ে পড়েছেন তিনি। তিন নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। তাঁর রেটিং ৭৯২। প্রথম দশে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছে সূর্যকুমার যাদব, তাঁর সংগৃহীত রেটিং ৭৭৫। ৭৩১ রেটিং নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান।

চার ধাপ উঠে এসে ভারত অধিনায়ক রোহিত শর্মা জায়গা করে নিয়েছেন ১৩ নম্বরে এবং পাকিস্তানের বিরুদ্ধে ৬০ রান করা বিরাট কোহলি চার ধাপ উঠে ২৯ নম্বরে রয়েছেন। চলতি এশিয়া কাপে এখনও পর্যন্ত সর্বাধিক রান রয়েছে পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ানের নামে। ৯৬ গড়ে তিন ম্যাচে ১৯২ রান সংগ্রহ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+