করোনার কারণে স্থগিত আইপিএল ২০২০, শুরু হল লকডাউন প্রিমিয়র লিগ!
করোনার কারণে স্থগিত আইপিএল ২০২০, শুরু হল লকডাউন প্রিমিয়র লিগ!
করোনা রুখতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন। মারণ ভাইরাসের সংক্রমণের বৃদ্ধি আটকাতে এই ২১ দিন ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট জগতের তারকারাও এই পরিবেশে গৃহবন্দি রয়েছেন।

কেউ রান্নাঘরে কেউ ঘর সাফাইয়ে
এই পরিস্থিতিতে কেউ ঘরে রান্নার কাজে মাকে সাহায্য করছেন কেউবা আবার ঘর পরিষ্কার করে মাকে ইমপ্রেস করতে চেয়েছেন। সুরেশ রায়না যেমন মাকে রান্নার কাজে সাহায্য করেছেন। আবার বুমরাহ ঘর সাফাই করে মায়ের পরিশ্রম কমিয়ে দিয়েছেন। অন্যদিক এই মুহূর্তে স্থগিত আইপিএল। এই অবস্থায় সবার চেয়ে এককদম এগিয়ে থেকে অন্যভাবে বিনোদন খুঁজে নিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। তাঁর হাত ধরেই শুরু হল লকডাউন প্রিমিয়র লিগ।
কী এই লকডাউন প্রিমিয়র লিগ
গৃহবন্দি অবস্থায় ছেলের সঙ্গে ঘরে ইন্ডোর ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছেন কাইফ। সেই ভিডিওটি পোস্ট করে মহম্মদ কাইফ লিখেছেন, জুনিয়র কাইফের সঙ্গে লক ডাউন প্রিমিয়র লিগ খেলা শুরু করলাম। স্ট্রেট ড্রাইভ মেরে ম্যাচ শুরু!

হার্দিক-ক্রুণালের ক্রিকেট
উল্লেখ্য এই লকডাউন পরিস্থিতি হার্দিক ও ক্রুণাল পান্ডিয়া দুই ভাইও ইন্ডোর ক্রিকেটে মনে বসিয়েছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দুই ভাই ঘরবন্দি অবস্থায় ব্যাট-বল নিয়ে ইন্ডোর ক্রিকেট খেলেন।

হাইজিনে জোর দিয়েছেন দুই অলরাউন্ডার
ক্রিকেট খেললেও হাইজিন ভোলেননি দুই অলরাউন্ডার। ক্রিকেট শেষে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালো করে হাত ধুয়ে নিয়ে দেশবাসীকে করোনা থেকে দূরে থাকতে হাত পরিষ্কার রাখার বার্তা দিয়েছেন হার্দিক-ক্রুণাল।












Click it and Unblock the Notifications