নিজের মৃত্যুর খবর নিজেই ওড়ালেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার

গাড়ি দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়নি বলে জানালেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার

গাড়ি দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে যে খবর রটেছে, তা ভুয়ো বলে উড়িয়ে দিলেন পাকিস্তানের প্রাক্তন দীর্ঘদেহী ফাস্ট বোলার মহম্মদ ইরফান। রীতিমতো টুইট করে জানিয়েছেন যে তিনি ভালো আছেন। এমনকী তাঁর সঙ্গে কোনও দুর্ঘটনাই ঘটেনি বলে দাবি করেছেন ইরফান।

নিজের মৃত্যুর খবর নিজেই ওড়ালেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার

২০১৩ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তানের হয়ে ৪টি টেস্ট, ৬০টি ওয়ান ডে ও ২২টি টি-টোয়েন্টি খেলা মহম্মদ ইরফান তিন ফর্ম্যাটে যথাক্রমে ১০, ৮৩ ও ১৬ উইকেট নিয়েছেন। পাকিস্তানের হয়ে ২০১৫-র ক্রিকেট বিশ্বকাপও খেলেছেন সাত ফুট এক ইঞ্চির এই ফাস্ট বোলার। দুর্দান্ত সুইংয়ের সঙ্গে তাঁর ঘণ্টায় ১৪০ থেকে ১৪৫ কিলোমিটার গতির বল খেলতে সমস্যায় পড়তে হত ব্যাটসম্যানদের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও চুটিয়ে টি-টোয়েন্টি লিগ খেলে গিয়েছেন ইরফান।

নিজের মৃত্যুর খবর নিজেই ওড়ালেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার

পাকিস্তানের ওই প্রাক্তন ফাস্ট বোলারের মৃত্যু গাড়ি দুর্ঘটনায় হয়েছে বলে খবর রটে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেটারের মৃত্যুর খবর পেয়ে শোকবার্তাও লিখতে শুরু করেছিলেন নেটিজেনরা। মানুষের সেই ভুল ভাঙাতে নিজেই উদ্যোগী হলেন মহম্মদ ইরফান। রীতিমতো টুইট করে ওই প্রাক্তন পাকিস্তানি ফাস্ট বোলার জানিয়েছেন, এই খবরের কোনও সত্যতা নেই। তাঁর কোনও দুর্ঘটনা ঘটেনি এবং তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন ইরফান। জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ওই দুঃসংবাদ চাউর হওয়ার পর থেকে তাঁর কাছে একাধিক ফোন এসেছে। ঘটনায় তাঁর পরিবার এবং বন্ধুরা বিব্রত হয়েছেন বলেও জানিয়েছেন মহম্মদ ইরফান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+