সতীর্থের স্ত্রীকে পরী বলে সম্বোধন হাফিজের! ম্যাচ হেরে পাকিস্তানের সমর্থকদের বিদ্রুপের মুখে নিউজিল্যান্ড

সতীর্থর স্ত্রীকে পরী বলে সম্বোধন পাকিস্তানের অলরাউন্ডার মহম্মদ হাফিজের। সে কথা আবার ফলাও করে লিখলেন সোশ্যাল মিডিয়ায়। গতকাল শারজায় টি ২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান জেতার পর রাতেই এমন খুল্লমখুল্লা প্রশংসা! যা রীতিমতো ভাইরালও হয়েছে।

পাকিস্তানের সমর্থকদের বিদ্রুপের মুখে নিউজিল্যান্ড

(ছবি- মহম্মদ হাফিজের টুইটার)

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজ গতকালের ম্যাচে জিমি নিশামকে আউট করেছিলেন। ২ ওভারে ১৬ রান দিয়ে একটি উইকেট তাঁর ঝুলিতে আসে। পরে ব্যাট করতে নেমে একটি ছক্কা-সহ ৬ বলে ১১ রান করে আউট হন। আসিফ আলির ১২ বলে ২৭ ও শোয়েব মালিকের ২০ বলে ২৬ রানের সুবাদে পাকিস্তান চলতি টি ২০ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নেয়। মাঠেই ছিলেন পাকিস্তানের ক্রিকেটারদের স্ত্রীরা। ছিলেন শোয়েব মালিকের স্ত্রী টেনিস তারকা সানিয়া মির্জাও।

ম্যাচ শেষের রাতে সানিয়া মির্জাকে রেসকিউ অ্যাঞ্জেল বলে অভিহিত করেন হাফিজ। তার কারণও রয়েছে। আজ হাফিজের স্ত্রী নাজিয়ার জন্মদিন। রাতে সেলিব্রেশনের প্ল্যান ছিল। কিন্তু কেকের ব্যবস্থা করতে ভুলেই গিয়েছিলেন হাফিজ। তাঁকে অপ্রস্তুত অবস্থায় পড়ার হাত থেকে রক্ষা করেন সানিয়া। তিনিই নাজিয়ার জন্মদিনের কেকের বন্দোবস্ত করে রেখেছিলেন সময়মতো। ফলে স্ত্রীর সামনে আর লজ্জায় পড়তে হয়নি হাফিজকে। টুইটারে সে কথা জানিয়ে হাফিজ লিখেছেন, নাজিয়াকে শুভ জন্মদিন! আমি ভুলেই গিয়েছিলাম কেকের ব্যবস্থা করতে। তবে রেসকিউ অ্যাঞ্জেল সানিয়া সময়মতো সব ব্যবস্থা করে রাখায় তাঁকেও ধন্যবাদ জানাচ্ছি। এদিকে, পাকিস্তানের টানা দুটি জয়ে উল্লসিত সানিয়া সেই সংক্রান্ত একটি ক্রিকেট ওয়েবসাইটের টুইট রিটুইট করেছেন।

ভারতকে হারিয়ে বিশ্বকাপের আসরে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল পাকিস্তান। আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে গতকালের লড়াইটা ছিল অপমানের জবাব দেওয়া, প্রতিশোধের ম্যাচ। সেই ম্যাচ জিতেই নিউজিল্যান্ড ক্রিকেটারদের বিদ্রুপ করার সুযোগ হাতছাড়া করেননি পাক ক্রিকেট সমর্থকরা। শারজার চেনা পরিবেশে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডকে হারানোর আগে থেকেই সিকিউরিটি সিকিউরিটি বলে চিৎকার করছিলেন তাঁরা। ম্যাচ শেষ হতেই সেই আওয়াজ আরও জোরালো হয়। নিরাপত্তার কারণ দেখিয়ে একদিনের সিরিজ শুরুর কিছু আগেই সফর বাতিল ঘোষণা করে রাওয়ালপিণ্ডি ছেড়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিজে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেও সফর বাতিল ঠেকাতে পারেননি। এরপর ইংল্যান্ডও পাকিস্তান সফর বাতিল করে নিউজিল্যান্ডের মতোই। পাক সফরের দলে থাকা নিউজিল্যান্ডের কয়েকজন বিশ্বকাপেও রয়েছেন। পাকিস্তানের কাছে পরাজয়ের পর তাই বিদ্রুপের মুখে পড়তে হল কিউয়িদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+