Kohli vs Amir: টি২০ বিশ্বকাপে বিরাট বনাম আমির দ্বৈরথ? বাবরদের পরিকল্পনায় সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল

Kohli vs Amir: জুনের ৯ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে টি২০ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আর তাতেই ক্রিকেটপ্রেমীরা সাক্ষী থাকতে পারেন বিরাট কোহলি বনাম মহম্মদ আমিরের দ্বৈরথের।

পাকিস্তানের এই বিতর্কিত পেসার ২০২০ সালের পর এই প্রথম জায়গা পেলেন পাকিস্তান দলে। ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেও সম্প্রতি তা ভেঙেছেন। এবার মিলল সুযোগ।

Kohli vs Amir

জুনে টি২০ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি২০ আন্তর্জাতিক ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজের দলে আমিরকে রাখা হয়েছে। গত বছরের পর জায়গা পেয়েছেন ইমাদ ওয়াসিম।

বাবর আজম নেতৃত্বের দায়িত্ব সামলাবেন। সংযুক্ত আরব আমিরশাহী ছাড়ার পর পাকিস্তান দলে সুযোগ পেয়েছেন উসমান খান। ফখর জামানকেও দলে রাখা হয়েছে। পাকিস্তান সুপার লিগের পারফরম্যান্সকে গুরুত্ব দিয়েছেন নির্বাচকরা। ফলে আজম খান, শাদাব খানরাও রয়েছেন। টুর্নামেন্টের সেরা উঠতি প্লেয়ার ইরফান খানও ডাক পেয়েছেন।

শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহদের সঙ্গে আমির, ওয়াসিমরা যুক্ত হওয়ায় নিশ্চিতভাবেই পাকিস্তানের বোলিং শক্তি বৃদ্ধি পেল। ভারত ও পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা অবশ্য এখন থেকেই তাল ঠুকতে শুরু করেছেন টি২০ বিশ্বকাপে বিরাট বনাম আমির দ্বৈরথ দেখার জন্য।

ভারত ও পাকিস্তান দুই দেশই এখনও টি২০ বিশ্বকাপের দল ঘোষণা করেনি। তবে বিরাট কোহলি আইপিএলে একদিকে শতরান হাঁকিয়েছেন, দারুণ ছন্দে রয়েছেন। অন্যদিকে, বিভিন্ন দেশে টি২০ লিগে নজর কাড়ার পর আন্তর্জাতিক অভিষেক ভেঙে আমির পাকিস্তান দলে ফেরায়, তিনি যে টি২০ বিশ্বকাপেও থাকবেন সেটা বলাই বাহুল্য।

২০১৬ সালের টি২০ বিশ্বকাপে ইডেনে পাকিস্তানকে ১৩ বল বাকি থাকতে ভারত ছয় উইকেটে হারিয়েছিল। সেই ম্যাচে ৩৭ বলে অপরাজিত ৫৫ রান করে বিরাট ম্যাচের সেরা হন। সেই ম্যাচে ১টি মেডেন-সহ ৩ ওভারে ১১ রান দিয়ে ১টি উইকেট নেন। তবে বিরাটকে আউট করতে পারেননি। রোহিত শর্মার উইকেট তুলে নিয়েছিলেন।

যদিও তার আগে আমির মীরপুরে এশিয়া কাপের ম্যাচে ভারতের বিরুদ্ধে ৪ ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট নেন। তবু ভারত ম্যাচটি জিতেছিল। আমির আউট করেন রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে ও সুরেশ রায়নাকে। দুটি টি২০ আন্তর্জাতিকে বিরাটকে আমির ১৯ বল করেছেন, ১২টি ডট, বিরাট ১৬ রান করেছেন।

আমির অবশ্য দুটি হাইভোল্টেজ ম্যাচে বিরাটের উইকেট নিয়েছেন। একদিনের আন্তর্জাতিকে বিরাটকে আমির মোচ ৪১ বল করেছেন, বিরাট তাতে ৪০ রান করেছেন, ডট ২০টি, আউট হয়েছেন ২ বার। টি২০ ও ওডিআইয়ে আমিরের বলে বিরাট যথাক্রমে তিনটি ও চারটি চার মেরেছেন।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। সেই ম্য়াচে বিরাট ৯ বলে ৫ রান করে আমিরের শিকার হয়েছিলেন, শাদাব খানের হাতে ক্যাচ দেন। আমির ২টি মেডেন-সহ ৬ ওভারে ১৬ রান দিয়ে তিন উইকেট নেন।

শেষবার বিরাট বনাম আমির দ্বৈরথ দেখা গিয়েছে ২০১৯ সালে বিশ্বকাপে। সেই ম্য়াচে ভারত জিতেছিল। বিরাট ৬৫ বলে ৭৭ রান করেছিলেন। আমিরের বলে কট বিহাইন্ড হন। ভারত ৫ উইকেটে ৩৩৬ তুললেও আমির ১টি মেডেন-সহ ১০ ওভারে ৪৭ রান দিয়ে তুলে নেন বিরাট, হার্দিক পান্ডিয়া ও মহেন্দ্র সিং ধোনির উইকেট। রোহিত সেই ম্যাচে ১১৩ বলে ১৪০ রান করে ম্যাচের সেরা হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+