করোনা রুখতে সৌরভের দলের দুই মহারথীর কীর্তি স্মরণ করিয়ে কী মোটিভেশন দিলেন মোদি
করোনা রুখতে সৌরভের দলের দুই মহারথীর কীর্তি স্মরণ করিয়ে কী মোটিভেশন দিলেন মোদি
করোনা রুখতে রবিবার জনতা কারফিউয়ের ডাক দিয়েছেন মোদি। এবার সেই কারফিউ নিয়ে মোটিভেশন দিলেন প্রধানমন্ত্রী।

কেন এই জনতা কারফিউ
করোনা ভাইরাস মূলত স্পর্শে ছড়ায়। অর্থাৎ আক্রান্ত ব্যাক্তির হাঁচি বা কাশি থেকে বেরেনো ড্রপলেপের সংস্পর্শে এসে বা ঐ ড্রপলেপের সংস্পর্শে আসা কোনও বস্তুর সংস্পর্শে এসে চেন আকার এই ভাইরাস ছড়িয়ে পড়ে। সেকারণেই জনতা কারফিউ ডাকা। অর্থাৎ এই এক দিন ঘরবন্দি থাকলে করোনার চেন আকারে ছড়িয়ে পরা অনেকটা আটকানো যাবে।

কত ঘন্টার কারফিউ
দেশের প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে ১৪ ঘন্টা অর্থাৎ সকাল ৭টা থেকে সাত ৯টা পর্যন্ত ১৪ ঘন্টার জনতা কারফিউয়ের অংশ নিয়ে গৃহবন্দি থাকার ডাক দিয়েছেন।

সৌরভের দলের দুই মহারথীর কীর্তি স্মরণ করালেন মোদি
রবিবারে এই জনতা কারফিউয় নিয়ে এদিন এদিন শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন মোদি। সেই পোস্টে দেশের প্রধানমন্ত্রী যুবরাজ সিং ও মহম্মদ কাইফের লড়াইকে স্মরণ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, 'সেদিন এই দুই ক্রিকেটার দারুণ পার্টনারশিপে ম্যাচ বার করেছিল। এই পার্টনারশিপ ক্রিকেটবিশ্বে স্মরণীয় হয়ে রয়েছে। এরপরই নিজের পোস্টে মোদিজী লিখেছেন, 'রবিবার করোনাকে হারাতে আমারাও দারুণ একটা পার্টনারশিপ তৈরি করি। এবার শুধু ওরা দুজন নয়, গোটা ভারতবাসী এক হয়ে পার্টনারশিপে লড়াই করব। '
প্রসঙ্গত জনতা কারফিউ নিয়ে মোদির আগের দিনের ভাষণের প্রশংসা করে সকলেকে এগিয়ে আসার জন্য কাইফ টুইট করেছিলেন। সেই টুইটের জবাবেই এদিন মোদি নতুন এই বার্তা দেন।

লর্ডসের ঐতিহসিক ফাইনাল
উল্লেখ্য ২০০২ সালে লর্ডসে ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালে ইংল্যান্ড ভারতকে ৩২৬ রানের টার্গেট দেয়। এই টার্গেট তাড়া করতে নেমে ভারত ১৪৬ রানে প্রথম পাঁচ উইকেট হারিয়ে বসে। এই পরিস্থিতিতে যুবরাজ ও মহম্মদ কাইফের ১২১ রানের পার্টনারশিপ তৈরি হয়। যুবরাজ ৬৯ ও মহম্মদ কাইফ ৮৭ রানে অপরাজিত থেকে ফাইনাল জিতিয়েছিলেন। কঠিন টার্গেট তাড়া করে অসাধ্য সাধনে ট্রফি জেতার আনন্দে ফ্লিনটপের পাল্টা সৌরভ গঙ্গোপাধ্যায় গ্যালারিতে জার্সি উড়িয়েছিলেন।












Click it and Unblock the Notifications