IPL 2022: দিল্লি-রাজস্থান ম্যাচে ঋষভ পন্থের আচরণকে কী চোখে দেখছেন নেটাগরিকরা
IPL 2022: দিল্লি-রাজস্থান ম্যাচে ঋষভ পন্থের আচরণকে কী চোখে দেখছেন নেটাগরিকরা
শুক্রবার চলতি আইপিএল গুরুত্বপূর্ণ সময়ে আম্পায়ারিং-এর ভুলের মাশুল গুনতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে।

মূল ঘটনা:
রাজস্থান রয়্যালসরে বিরুদ্ধে শেষ ওভারে জয়ের জন্য ৩৬ রান বাকি প্রয়োজন ছিল দিল্লির। প্রথম তিনটি বলে ছয় মারেন রোভম্যান পাওয়েল। কিন্তু ওভারের তৃতীয় বলটি কোমরের থেকে অনেকটা উঁচুতে থাকলেও তা নো বল ডাকেননি আম্পায়ার। দিল্লির ক্যাম্প সম্পূর্ণ ভাবে আম্পায়ারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় এবং নো বলের আবেদন করে।

ঋষভের আচরণ:
শেষ পর্যন্ত আম্পায়ার নিজের সিদ্ধান্তে অনড় থাকলে দলকে মাঠের বাইরে আসার জন্য ইঙ্গিত করেন ঋষভ পন্থ। তাঁকে ক্রমাগত মাঠের বাইরে ডাকতে দেখা যায় রোভম্যান পাওয়েল এবং কুলদীপ যাদবকে। হাত নাড়া দিয়ে মাঠ ছেড়ে চলে আসার ইঙ্গিত দেখান তিনি। যদিও শেষ পর্যন্ত দুই ব্যাটসম্যান ক্রিকেজেই উপস্থিত ছিলেন। বাটলার সেই সময়ে পন্থের সঙ্গে কথা বলতে গেলেও কোনও লাভ হয়নি।

পন্থের আচরণ নিয়ে সমর্থকদের রিয়্যাকসন:
পন্থের হাত নেড়ে দলকে মাঠ থেকে তুলে নেওয়ার ইঙ্গিতের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক সমর্থক মজা করে লেখেন, "আম্পায়ার নো বল দেননি, এবার ঋষভ পন্থতের বক্তব্য, এই রকম চিটিং হলে আমি খেলবো না।" অপর এক জন লেখেন, "ঋষভ পন্থের এই আচরণ দেখে ভাল লাগছে। ভুল আম্পায়ারিং-এর বিরুদ্ধে গর্জে উঠেছে অধিনায়ক।" অপর এক জন লেখেন, "ঋষভ পন্থের এই দলকে ডেকে নেওয়ার আচরণ দেখে শেন ওয়াটসন বলছেন, 'ছোট বাচ্চা নাকি!'" আরও একজন লেখেন, "ঋষভ দেখিয়ে দিল কেন তাঁকে মহেন্দ্র সিং ধোনির ছাত্র বলা হয়।"

দিল্লি বনাম রাজস্থান ম্যাচে লেখাঝোকা:
জস বাটলারের দুরন্ত শতরানের উপর ভর করে নির্ধারিত ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২২২ রান তোলে রাজস্থান রয়্যালস। এটি ছিল বাটলারের চলতি আইপিএল-এ তৃতীয় শতরান। ২২৩ রান তাড়া করতে নেমে দিল্লির ইনিংস শেষ হয় ২০৭ রানে। দিল্লির হয়ে ৪৪ রান করেন অধিনায়ক ঋষভ পন্থ। ১৫ বলে ৩৬ রান করেন রোভম্যান পাওয়েল। প্রসিদ্ধ কৃষ্ণা তিনটি উইকেট নেন রাজস্থানের হয়ে। অশ্বিন দু'টি উইকেট শিকার করেন। উইকেট পাননি ট্রেন্ট বোল্ট।

আইপিএল-এ দিল্লি এবং রাজস্থানের অবস্থান:
এই ম্যাচে হারের ফলে প্রথম চারে শেষ করার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়ল দিল্লি। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ঋষভ পন্থের দল রয়েছে ষষ্ঠ স্থানে। অপর দিকে, এই জয় একেবারে শীর্ষ স্থানে পৌঁছে দিল রাজস্থান রয়্যালসকে। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রাজস্থানীর অবস্থান শীর্ষে।












Click it and Unblock the Notifications