বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা খেলেন ভারত অধিনায়ক মিতালি রাজ, নিজের জায়গা ধরে রাখলেন ঝুলন গোস্বামী

বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা খেলেন ভারত অধিনায়ক মিতালি রাজ, নিজের জায়গা ধরে রাখলেন ঝুলন গোস্বামী

বিশ্বকাপের মাঝেই মহিলাদের ক্রমতালিকা প্রকাশ করল আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থার প্রকাশিত ক্রমতালিকায় দ্বিতীয় স্থান হারালেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ। প্রথম তিনেও নেই বর্ষীয়ান ভারতীয় ক্রিকেটার। দুই ধাপ নেমে চতুর্থ স্থানে জায়গা হয়েছে ভারত অধিনায়কের।

বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা খেলেন ভারত অধিনায়ক মিতালি রাজ, নিজের জায়গা ধরে রাখলেন ঝুলন গোস্বামী

বিশ্বকাপের প্রথম পাঁচটি ম্যাচের ফলাফলের ব্যাপক প্রভাব পড়েছে এই ক্রমতালিকায়। অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং এই দুরন্ত ফর্মে রয়েছেন। বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ১১০ বলে ৮৬ রান করেছিলেন তিনি। সাতটি চার এবং একটি ছয় দিয়ে তাঁর ইনিংস সাজিয়েছিলেন অস্ট্রেলিয়া দলের কাণ্ডারী। মোট ৭২৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ক্যাঙ্গারু ব্রিগেডের অধিনায়ক। ওই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে ১৩১ বলে ১৩০ রানের অপরাজিত ইনিংস খেলা রাচেল হেনস ছয় ধাপ উটে প্রথম দশে জায়গা করে নিয়েছেন। তিনি রয়েছেন সপ্তম স্থানে। ওই ম্যাচের অপর সেঞ্চুরিয়ান ইংল্যান্ডের ন্যাট স্কিভার পাঁচ ধাপ উঠে ষষ্ঠ স্থানে রয়েছেন।

ব্যাটারদের তালিকায় আট নম্বরে থাকা স্মৃতি নেমে গিয়েছেন দশ নম্বরে। তাঁর সংগ্রহ ৬৭০ রেটিং। ওডিআই অলরাউন্ডারদের তালিকায় এতদিন পঞ্চম স্থান ধরে রেখেছিলেন দীপ্তি। তবে এই দিন তিনি নেমে গিয়েছেন ছয় নম্বরে। দীপ্তি'র সংগ্রহ ৩১০ রেটিং।

বোলারদের তালিকায় নিজের স্থান ধরে রেখেছেন চাকদাহ এক্সপ্রেস ঝুলন গোস্বামী। ৬৯৯ রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন তিনি।

মহিলাদের ক্রমতালিকায় সব থেকে বড় ইমপ্যাক্ট ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ। ব্যাটার, বোলার এবং অলরাউন্ডার তিনটি বিভাগেই ক্রমতালিকায় প্রভাব ফেলেছেন তিনি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ নিউজিল্যান্ডকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে সেরা হয়েছিলেন ম্যাথিউজ। ১১৯ রান করেছিলেন প্রথম ম্যাচে। বল হাতে তুলে নিয়েছিলেন আমিলিয়া কির এবং ব্রুক হ্যালিডে'র উইকেট।

অলরাউন্ডারদের তালিকায় সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন হেইলি। ছয় ধাপ উঠে তিনি এই মুহূর্তে রয়েছেন চতুর্থ স্থানে। বারো ধাপ উঠে ব্যাটারদের তালিকায় কুড়ি নম্বর স্থানে জায়গা করেছেন ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেটারটি। তিন ধাপ উঠে দশ নম্বরে রয়েছেন তিনি বোলারদের তালিকায়।

বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার হয়ে চার উইকেট নেওয়া আয়াবোঙ্গা শাকা এক ধাপ উঠে ছয় নম্বর স্থানে রয়েছেন বোলারদের তালিকায়। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন অ্যালিসা হেইলি। এই উইকেটরক্ষক ব্যাটার সম্পর্কে অস্ট্রেলিয়ার পুরুষ দলের অবিচ্ছেদ্র অংশ মিচেল স্টার্কের স্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+