ভারতীয় ক্রিকেট দলের কোচ মিতালি, অভিনব প্রস্তাব বলিউড অভিনেতার

ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ। বিভিন্ন ধরণের চাপ পেরিয়েও আজ ক্রিকেটার হিসেবে সফল মিতালি। 
 

ভারতীয় মহিলা দলের অধিনায়ককে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন শাহরুখ খান। তাঁর মতে ভারতীয় মহিলা দলের অধিনায়ক সব কিছু করার ক্ষমতা রাখেন। দু দুবার অধিনায়ক হিসেবে মেয়েদের বিশ্বকাপ ভারতীয় দলকে ফাইনালে খেলেছেন তিনি। ২০০৫ ও ২০১৭ বিশ্বকাপের ফাইনালে খেলেছেন তিনি। ৩৫ বছরের অধিনায়কএকমাত্র মহিলা ক্রিকেটার যিনি বিশ্বকাপের মঞ্চে ১০০০ রানের লক্ষ্যমাত্রা পার করেছেন।

ভারতীয় ক্রিকেট দলের কোচ মিতালি, অভিনব প্রস্তাব বলিউড অভিনেতার

শাহরুখ খান মিতালিকে পরামর্শ দিয়েছেন ক্রিকেট থেকে অবসরের পর কোচিংয়ে আসতে পারেন হায়দরাবাদী ললনা। কাদের কোচিং করাবেন তাও জানিয়ে দিয়েছেন শাহরুখ খান। কিং খানের পরামর্শ ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচিংয়ের দায়িত্বভার নেওয়া উচিত মিতালির।

ভারতীয় ক্রিকেট দলের কোচ মিতালি, অভিনব প্রস্তাব বলিউড অভিনেতার

শাহরুখের এই প্রস্তাবে আবেগপ্রবণ হয়ে পড়েন মিতালি। তিনি জানিয়েছেন, 'আমি সবসময় আমার সেরাটা দিতে চাই।' মিতালির সঙ্গে এক সাক্ষাৎকারে শাহরুখ আরও অনেক রকম প্রশ্ন করেছেন। ফাইনালের দিন ব্যাট করতে নামার আগে বই পড়ছিলেন মিতালি। যে ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। শাহরুখ নিজেও একজন ভালো পাঠক। তাই জানতে চান মিতালি কী ধরণের বই গুলি পড়েন। মিতালি জানিয়েছেন, 'তুমি যখন মাঠে খেলো তখন সকলে তোমার দিকে তাকিয়ে থাকে, যাতে ট্রফিটা আসে এই প্রত্যাশা নিয়ে। এটা শুধু একটা খেলা নয়, সেই জন্য আমাদের ফোকাসড থাকাটা প্রয়োজন। ম্যাচ চলাকালীন অযথা চাপগ্রস্ত হওয়া থেকে দূরে থাকতে আমি বই পড়ি। এটা আমায় মাথা ঠান্ডা রেখে ভালো পারফরম্যান্স করতে সাহায্য করে। '

বিশ্বকাপে ভারতকে ফাইনালে তোলা অধিনায়ক এই মুহূর্তে অনেকটাই লাইমলাইটে। ভোগের মত ম্যাগাজিনের কভারেও জায়গা করে নিয়েছেন দাপুটে এই ক্রিকেটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+